News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যু, খোঁজ নিতে শান্তিরবাজারে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Image

সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যু, খোঁজ নিতে শান্তিরবাজারে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক মানিক সরকার সহ সিপিএমের এক প্রতিনিধি দল শনিবার

শান্তিরবাজারে মৃত সিপিএম কর্মীর বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

শান্তিরবাজারে যান৷ সেখানে দলের কর্মীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন৷ সেই সাথে শান্তিরবাজার পার্টি অফিসও দেখে আসেন৷ এই পার্টি অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছিল নির্বাচনের ফলাফল ঘোষণার পর৷

সংবাদে প্রকাশ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পর শান্তিরবাজারে সিপিএমের কর্মী রাকেশ ধরের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সিপিএমের অভিযোগ এটি রাজনৈতিক হিংসায় খুনের ঘটনা৷ যদিও পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যু তথা আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক বাদল চৌধুরীসহ সিপিএম নেতৃত্ব শনিবার শান্তিরবাজারে যান৷ যেখানে রাকেশ ধরের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই এলাকাও ঘুরে দেখেছেন৷ তাঁরা কথা বলেছেন নিহতের পরিবারের লোকদের সাথে৷ পরে সিপিএম নেতৃত্বরা শান্তিরবাজারস্থিত দলের পার্টি অফিসে যান৷ এই পার্টি অফিসটিও নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর করা হয়েছিল৷ সিপিএমের দাবি বিজেপির কর্মীরা এই ভাঙচুরের ঘটনার সাথে যুক্ত৷ তারপর সিপিএম নেতৃত্ব চলে যান বিলোনীয়ায়৷ বিলোনীয়া পার্টি অফিস ঘুরে দেখেন৷ তারপর তাঁরা সোনামুড়া হয়ে আগরতলায় চলে আসেন৷ একটি সূত্রে জানা গিয়েছে, সিপিএম নেতৃত্ব এদিন যখন বিলোনীয়া ও শান্তিরবাজার সফরে গিয়েছিলেন তখন একাংশ লোক তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে৷ যদিও পুলিশের তৎপরতায় কোন বিশৃঙ্খলা ঘটেনি বলে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top