News Flash

  • Home
  • Uncategorized
  • সানরাইজার্সদের বিরুদ্ধে প্রতিশোধের মুখোমুখি রাজস্থান রয়্যালস
Image

সানরাইজার্সদের বিরুদ্ধে প্রতিশোধের মুখোমুখি রাজস্থান রয়্যালস

জয়পুর, ২৯ এপ্রিল (হি.স.) : রবিবার ফের সানরাইজার্সদের মুখোমুখি রাজস্থান রয়্যালস৷ একাদশ আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্সদের সঙ্গে প্রথম মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস৷ লো-স্কোরিং ম্যাচটি ৯ উইকেটে জিতেছিল সানরাইজার্সরা৷ ম্যাচটিতে ৭৭ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান৷ প্রথম সাক্ষাতের ম্যাচে সাকিব, সিদ্ধার্থদের একেবারেই সামলাতে পারেননি রয়্যালস ব্যাটসম্যানরা৷ অার শেষ ম্যাচে মুম্বইকে ৩ উইকেটে হারিয়েছিল রাজস্থান রয়্যালস৷ তারপর সাতদিনের ছুটি কাটিয়ে আবার বাইশ গজে ফিরছে অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসনরা৷ এদিন ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷ তবে এদিনের ম্যাচে রয়্যালসদের কাছে তাই ‘প্রতিশোধের ম্যাচ’৷ ঘরের মাঠে রশিদ খান, সাকিব আল হাসান ও সিদ্ধার্থ কলদের সামলানোর সঙ্গেই ধাওয়ান, কেন উইলিয়ামসনদের জন্য তৈরি রাখতে হবে রাহানে ব্রিগেডকে৷ এই মরশুমের আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস৷ অন্যদিকে ৭টি ম্যাচে ৫টি জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top