জয়পুর, ২৯ এপ্রিল (হি.স.) : রবিবার ফের সানরাইজার্সদের মুখোমুখি রাজস্থান রয়্যালস৷ একাদশ আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্সদের সঙ্গে প্রথম মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস৷ লো-স্কোরিং ম্যাচটি ৯ উইকেটে জিতেছিল সানরাইজার্সরা৷ ম্যাচটিতে ৭৭ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান৷ প্রথম সাক্ষাতের ম্যাচে সাকিব, সিদ্ধার্থদের একেবারেই সামলাতে পারেননি রয়্যালস ব্যাটসম্যানরা৷ অার শেষ ম্যাচে মুম্বইকে ৩ উইকেটে
হারিয়েছিল রাজস্থান রয়্যালস৷ তারপর সাতদিনের ছুটি কাটিয়ে আবার বাইশ গজে ফিরছে অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসনরা৷ এদিন ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷ তবে এদিনের ম্যাচে রয়্যালসদের কাছে তাই ‘প্রতিশোধের ম্যাচ’৷ ঘরের মাঠে রশিদ খান, সাকিব আল হাসান ও সিদ্ধার্থ কলদের সামলানোর সঙ্গেই ধাওয়ান, কেন উইলিয়ামসনদের জন্য তৈরি রাখতে হবে রাহানে ব্রিগেডকে৷ এই মরশুমের আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস৷ অন্যদিকে ৭টি ম্যাচে ৫টি জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷
সানরাইজার্সদের বিরুদ্ধে প্রতিশোধের মুখোমুখি রাজস্থান রয়্যালস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















