News Flash

  • Home
  • Uncategorized
  • টস জিতে রয়্যালসদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্সদের
Image

টস জিতে রয়্যালসদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্সদের

জয়পুর, ২৯ এপ্রিল (হি.স.) : টস জিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরবাদ৷ এদিন উইলিয়ামসনের দলে একটি মাত্র পরিবর্তন রয়েছে৷ আফগান অলরাউন্ডার মহম্মদ নবির পরিবর্তে খেলছেন ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস৷ অন্যদিকে রাজস্থান রয়্যালস দলে এলেন নিউজিল্যান্ডের স্পিনার ইস সৌদি৷ হেলসের মত সৌদিরও এদিন আইপিএল অভিষেক হয়৷ রাজস্থান দলে আরও একটি পরিবর্তন রয়েছে৷ অনূর্ধ্ব-১৯ ভারতীয় ঘরোয়া ক্রিকেটে মহিপাল লোমরোরকে সুযোগ দিল রাজস্থান৷ বাঁ-হাতি ধুঁয়াধার এই ব্যাটসম্যান প্রয়োজনে স্পিন করতে পারেন৷ অতীতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি মহিপাল৷ এদিন রাজস্থানের জার্সিতে তাঁরও আইপিএল অভিষেক হয়েছে৷
অাইপিএলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্ত পয়েন্ট টেবিলের দু’নম্বরে রয়েছে সানরাইজার্স৷ অন্যদিকে ৬ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে রাজস্থান৷ শেষ দুই ম্যাচের স্বল্প রানের পুঁজি নিয়ে হাড্ডাহাড্ডি থ্রিলার জিতেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি৷ রাসিদ থেকে সিদ্ধার্থ কলের আঁটোসাঁটো বোলিং বিশেষ প্রশংসা পেয়েছেন৷ শেষ ম্যাচে মুম্বইকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামল রাজস্থান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top