News Flash

  • Home
  • Uncategorized
  • যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে অবতরণ করল এয়ার ইণ্ডিয়ার বিমান, নিরাপদে যাত্রীরা
Image

যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে অবতরণ করল এয়ার ইণ্ডিয়ার বিমান, নিরাপদে যাত্রীরা

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : যান্ত্রিক ত্রুটি থাকার জন্য দিল্লি বিমানবন্দরে জরুরী অবতরণ করল এয়ার ইণ্ডিয়ার যাত্রীবাহী বিমান। যাত্রীরা নিরাপদেই রয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার সকাল ১০টা ১৫মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইণ্ডিয়ার এআই-৮২৫ বিমানটি শ্রীনগরের উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তব্যরত পাইলট মাঝ আকাশে বিমানের দিশা বদল করে ফের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিমুখে ফিরে আসে। দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের যান্ত্রিক ত্রুটির কথায় জানানো হয়। পরে সকাল ১০টা ৫৫মিনিট নাগাদ বিমানটি নিরাপদেই অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে বিমানের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদেই রয়েছে। পরে অন্য আর একটি বিমানে করে যাত্রীদের পুনরায় শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করানো হয়। কি ধরণের যান্ত্রিক ত্রুটি ওই বিমাটিতে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top