News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মনে পড়ে রুবি রায়’- গানে মাতালেন স্বাস্থ্যমন্ত্রী
Image

‘মনে পড়ে রুবি রায়’- গানে মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ এই প্রথম গান গাইলেন এমনটা নয়৷ বহুবার তাঁর গানে মেতে উঠেছেন শহরবাসী৷ তবে, মন্ত্রী হওয়ার পর

শনিবার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে গান গাইছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ নিজস্ব ছবি৷

এই প্রথম গান গেয়ে মাতালেন সুদীপ রায় বর্মন৷ ‘মনে পড়ে রুবি রায়’ গানে মাতালেন আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে উপস্থিত সংঙ্গীতপ্রেমীদের৷ সুর, তাল ও লয়-এর মিশ্রণে তাঁর এক অন্য রূপের সাথে পরিচিতি হল আগরতলাবাসীর৷

শনিবার সন্ধ্যায় আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হয় সঙ্গীত শিল্পীদের উদ্যোগে ‘হে নতুন’ অনুষ্ঠান৷ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণকে৷ এদিন এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীরা তাঁদের সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশন করেন৷

অনুষ্ঠানের মাঝেই স্বাস্থ্যমন্ত্রীকে গান গাইতে অনুরোধ জানানো হয়৷ অনুরোধে সাড়া দিয়ে গান শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী৷ একসময় তাঁকে মঞ্চে গিয়ে গান গাইতে অনুরোধ জানানো হয়৷ স্বাস্থ্যমন্ত্রী হতাশ করেননি সংঙ্গীতপ্রেমিদের৷ গান গাইতে গাইতে মঞ্চে উঠে পড়েন তিনি৷ দুটি গানের মিশ্রণে উপস্থিত শ্রোতাদের মন জয় করে নেন তিনি৷ এমনকি গান শেষ হওয়ার পর আরো একটি গান গাইতেও অনুরোধ জানানো হয় তাঁকে৷ মঞ্চ থেকে ফিরে আসার পর তাঁকে উপস্থিত শ্রোতারা শুভেচ্ছা জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top