News Flash

  • Home
  • Uncategorized
  • ইনার লাইন পারমিট ও এনআরসি চালু হোক, দাবি আইএনপিটি’র
Image

ইনার লাইন পারমিট ও এনআরসি চালু হোক, দাবি আইএনপিটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ উপজাতি ভাবাবেগকে পঁুজি করে শীঘ্রই রাজনীতির ময়দানে নামতে চলেছে আইএনপিটি৷ তিপ্রাল্যান্ডের দাবির বিরুদ্ধে উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল৷ কিন্তু, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে সুরক্ষিত রাখার জন্য তাঁরা ইনার লাইন পারমিট চালু হোক, তা চাইছে৷ শুধু তাই নয়, নাগরিকত্ব বিলের সংশোধনের দাবিতে তাঁরা জোরদার আন্দোলনে ঝাঁপাবেন৷ পাশাপাশি, এনআরসি’র মাধ্যমে এরাজ্যেও প্রকৃত ভারতীয় বংশোদ্ভুতদের চিহ্ণিত করা হোক, এই দাবিতেও আন্দোলনমুখী হবে আইএনপিটি৷  শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷

এদিন তিনি জানান, আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খলের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ১৬ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেছে৷ তাতে কিছু মৌলিক দাবি রয়েছে৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলেই এডিসিকে অধিক ক্ষমতায়নের পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ তা বাস্তবায়ন এখন নতুন সরকারের দায়িত্ব৷ সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করার দাবি জানানো হয়েছে৷ সেক্ষেত্রে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন খুবই জরুরী৷

জগদীশ দেববর্মার কথায়, আগামী ৯ ও ১০ জুন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হবে৷ জুন মাসের শেষে আন্দোলন কর্মসূচীর রূপরেখা ওই সম্মেলনে স্থির করা হবে৷ আন্দোলন চলাকালীন ২৪ ঘন্টার অনশন পালন করা হবে৷ তাঁর বক্তব্য, দল নাগরিকত্ব বিল সংশোধনের দাবিতে জোরদার আন্দোলন সংগঠিত করবে৷ পাশাপাশি, এনআরসি’র মাধ্যমে আসামের ন্যায় রাজ্যেও প্রকৃত বাসিন্দাদের চিহ্ণিত করা হোক, সেই দাবিতে আন্দোলন সংগঠিত করা হবে৷

তাঁর মতে, বর্তমানে ভারতীয় বংশোদ্ভুতদের স্বার্থে নাগরিকত্ব বিল সংশোধন হয়নি৷ বহিরাগতদের স্বার্থেই আইনে সংশোধনী আনা হয়েছে৷ এবিষয়ে দল রাজ্যবাসীকে সচেতন করবে৷ তাঁর কথায়, বহিরাগতদের অনুপ্রবেশ এরাজ্যে আটকানো সম্ভব না হলে ভবিষ্যত প্রজন্ম কঠিন সমস্যার সম্মুখীন হবে৷ তাই, নাগরিকত্ব বিল প্রত্যাহার হোক চাইছে আইএনপিটি৷ জগদীশ দেববর্মার সাফ কথা, এডিসিকে সুরক্ষিত রাখার জন্য চাই ইনার লাইন পারমিট এবং এনআরসি চালু হলে এরাজ্যের ভবিষ্যত প্রজন্ম সুরক্ষিত হবে৷

এদিকে, বিজেপি – আইপিএফটি জোট সরকার নিয়ে এদিন কোন মন্তব্য করতে জগদীশ দেববর্মা৷ কিন্তু, তিনি তাঁদের সম্পর্ক নিয়ে বিদ্রুপ করতে ছাড়েননি৷ তাঁর কথায়, পাহাড়ে বিজেপি-আইপিএফটি’র মধুর সম্পর্কে তিক্ততা আসতে শুরু করেছে৷ বিভিন্ন স্থানে তাঁদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে শোনা যাচ্ছে৷ তাঁর সাফ কথা, তিপ্রাল্যান্ডের দাবি ভেস্তে যাবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top