News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে রাজ্য সরকারের কোন সদর্থক ভূমিকা নেই ঃ সিপিএম
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে রাজ্য সরকারের কোন সদর্থক ভূমিকা নেই ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো জারী রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে রাজ্য সরকারের (জোট) বিন্দুমাত্রও সদর্থক উদ্যোগ বা ভূমিকা নেই৷ স্বরাষ্ট্র দপ্তর টুটু জগন্নাথ৷ শাসক দলের চাপে সন্ত্রাস কারীদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহন করতে পারছে না৷ কি রাত কি দিন প্রতিক্ষন অবাধে সন্ত্রাস চালাচ্ছে শাসক দলের দুর্বৃত্তরা৷ দুর্বৃত্তরা বাইক বাহিনী তৈরী করে সন্ত্রাস করছে৷ কখনও কখনও পুলিশের সামনেই সন্ত্রাস চালাচ্ছে৷ রাজ্যে আধাফ্যাসিস্ট সন্ত্রাস করছে দুর্বৃত্তবাহিনী৷ আইনে শাসনের বিন্দুমাত্রও অস্তিত্ব নেই৷ জোট সরকার নিশ্চুপ৷

জিরানীয়া মহকুমা জুড়ে শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধে বিন্দুমাত্রও ভূমিকা নেই৷ প্রতি দিনই দিন রাতে সন্ত্রাস চলছে৷ বাড়ী ঘরে হামলা, দৈহিক নির্যাতন, লুট পাট, অর্থ আদায় বল পূর্বক হুমকির -হুহুতি চলছে৷

খয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে হামলা হুহুতি, আক্রমণ, লুট -পাট, দৈহিক নির্যাতন করছে বিজেপি দুর্বৃত্তরা৷ গত ২৬ এপ্রিল রাতে খয়েরপুরের আর কে নগরের শন্তিনগরে সিপিআই(এম) কী রাজেশ সরকারের দুর্বৃত্তরা হামলা করে ঘরের দরজা ভেঙ্গে ঘরের সমস্ত সামগ্রী (যেমন-টিভি, ফ্রীজ, খাট-সহ অন্যান্য জিনিষপত্র) লুট পাঠ করে একটি পিক আপ ভেন গাড়ী নং টিআর০১এবি-১৬৭৩ করে নিয়ে যাওয়ার পথে বোধজংনগর থানার পুলিশ গাড়ীটি আটকায় এবং থানায় নিয়ে যায়৷ বাড়ীতে যখন হামলা চলছিল তখন এলাকা বাড়ী পুলিশকে খবর দিয়েছিল৷ পরবর্তী সময় ঐ এলাকায় স্থানীয় বিজেপি নেতা থানায় গিয়ে গাড়ীটি ছাড়িয়ে নিয়ে যায়৷ খয়েরপুর মৌরম নগরে পার্টি দরদী জন মোর্চার এর বাড়ীতে দুর্বৃত্তরা হামলা করে বাড়ীর লোক জনদের মারধোর করে এবং বাড়ীতে ভাড়া করা ৪/৫ টি গাড়ী ভাঙ্গচুর করে৷ ঘটনা পুলিশে জানানো হয়েছে লিখিতভাবে৷ গতকাল খয়েরপুর বাজারে এক পার্টি কর্মীকে দুর্বৃত্তরা মারধোর করেছে৷ গত ২৫ এপ্রিল খয়েরপুর পাশ্ববর্তী লক্ষ্মীপুর ভিলেজের খাস নোওয়াগাঁও নিবাসী সি পি আই (এম) কর্মী সুদীপ দে’র বণিক্য চৌমুহনীতে মুদির দোকানে বিজেপি দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর করে৷ এরপর দুর্বৃত্তরা তাকে গাড়ীতে তুলে নিয়ে যায় এবং অধীক রাত অব্দি আটকিয়ে রেখে পরে ছেড়ে দিলেও তাঁর একটি আল্টো গাড়ী নং টিআর০১এটি-০২৫৫ গাড়ীটি দুর্বৃত্তরা নিয়ে যায়৷ ২দিন অতিক্রান্ত হলেও গাড়ীটি এখনও দেয় নি৷ তৎসঙ্গে সুদীপ দে-কে হুমকি দিয়ে জোর করে স্টাপ পেপারের ২টি কাগজে সে ২ লক্ষ ১২ হাজার টাকা দেনা বলে লিখে  নিয়েছে৷ উল্লেখিত প্রতিটি ঘটনাতে গোটা খয়েরপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে৷ সিপিআই(এম) পশ্চিম জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি প্রতিটি ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছে৷ রাজ্য সরকার ও শাসক দল বিজেপি’র নেতৃত্বদের দায়িত্ব শীল ভূমিকা পালনে আবেদন জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top