News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ভ্যানের, নিহত ১৩
Image

উত্তরপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ভ্যানের, নিহত ১৩

লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), ২৮ এপ্রিল (হি.স.): উত্তরপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ভ্যান গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার ভোরে ২৪ নম্বর জাতীয় সড়কের উছাউলিয়ায় ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ভ্যান গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। শনিবার ভোর ৫টা ৩০মিনিট নাগাদ পাসগাওয়ান থানার অন্তগর্ত ২৪ নম্বর জাতীয় সড়কের শাহাজাহানপুর-লাখিমপুর সংযোগস্থলের উছাউলিয়াতে ধাবার সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবোঝাই একটি ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলেই চালক অনুপ অবস্থী (২৫) এবং খালাসি কিষণ (২৩) সহ ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে আহতদের নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন আরও ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জন আরোহী চিকিৎসা চলছে শাহজাহানপুর জেলা হাসপাতালে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে বেপরোয়া ভাবে ভ্যান চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাকি মৃতদেহগুলির শনাক্তকরণে কাজ এখনও চলছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বিপর্যস্ত হয় ২৪ নম্বর জাতীয় সড়কে। পরে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান গাড়িটিকে উদ্ধার করে সরিয়ে দেয় পুলিশ। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই দুর্ঘটনার প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম জানিয়েছেন, ভ্যানটিতে মোট ১৬ জন আরোহী ছিল। এদিন ভোর ৫টা ৩০মিনিট নাগাদ পাসগাওয়ান থানার অন্তগর্ত ২৪ নম্বর জাতীয় সড়কে শাহাজাহানপুর-লাখিমপুরের সংযোগস্থলে উছাউলিয়াতে পাপী দা ধাবাঁ সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে ভ্যানটি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top