News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে টানা তিনদিন বৃষ্টির ঝাপটা খেতে হবে রাজ্যবাসীকে
Image

আজ থেকে টানা তিনদিন বৃষ্টির ঝাপটা খেতে হবে রাজ্যবাসীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ টানা তিনদিন বৃষ্টির ঝাপটা খেতে হবে রাজ্যবাসীকে৷ আবহাওয়ার পূর্বভাসে এমনটাই অনুমান করা হচ্ছে৷ শনিবার সারারাজ্যে সামান্য বৃষ্টিপাত হবে ঠিকই কিন্তু সাথে বজ্রপাত এবং ঝড়ো বাতাস বইতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ তবে, রবিবার ও সোমবার সারারাজ্যে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷

বিমানবন্দর স্থির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমগ্র উত্তর পূর্বাঞ্চলেই আগামী কাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত হবে৷ তবে, রবিবার ও সোমবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে অঞ্চলে৷

ধারনা করা হচ্ছে, ভারি বর্ষণের ফলে রাজ্যে বিভিন্ন এলাকায় মারাত্মক ভাবে প্লাবিত হবে৷ নদিগুলির জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ স্বাভাবিক ভাবেই রবিবার ও সোমবার ভারি বর্ষণের ফলে শহর আগরতলাবাসীকে নাজেহাল হতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ কারণ, বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের তুলনায় বেশি হলেই রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ জলমগ্ণ হবেই৷ অবশ্য, রবিবার ছুটির দিন হওয়ায় সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি বোধ করবেন৷ কিন্তু সোমবার তাদেরও নাজেহাল হতে হবে বলেই অনুমান করা হচ্ছে৷

দিল্লি স্থিত আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, এবছর দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পরিমান গত বছরের তুলনায় বেশি হবে৷ সেই তালিকায় উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাও  রয়েছে৷ আবহাওয়া বিভাগের মতে, এ রাজ্যেও গত বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে৷ স্বাভাবিক ভাবেই এখন থেকেই চাষিরা দুশ্চিন্তায় পরেছেন৷ দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের তরফে আগাম প্রস্তুতি নিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top