News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি টি-২০ বিশ্বকাপ মাথায় রেখে এশিয়া কাপে পূর্ণশক্তিতে ঝাঁপাবেন হরমনপ্রীতরা
Image

আইসিসি টি-২০ বিশ্বকাপ মাথায় রেখে এশিয়া কাপে পূর্ণশক্তিতে ঝাঁপাবেন হরমনপ্রীতরা

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপে পূর্ণশক্তিতে ঝাঁপাতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অাগামী নভেম্বরে ওয়েস্টইন্ডিজে হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে অাগামী জুনে মালেশিয়ায় এশিয়া কাপেই প্রস্তুতি সেরে নিতে চাইছেন মিতালিরা।
এশিয়া কাপ টি-২০র জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও বাদ পড়লেন বাংলার রুমেলি ধর। তবে একতা বিস্ত-রাজেশ্বরী গায়কোয়াড স্পিন জুটিকে ফেরানো হল টি-২০ ফর্ম্যাটে। এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর ও সহ-অধিনায়কের দায়িত্বে স্মৃতি মন্ধানা। দলে রয়েছেন মিতালি রাজ, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, অনুজা পাটিল, বেদ কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার,শিখা পান্ডে,পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, একতা বিস্ত এবং মোনা মেসরাম।
অাগামী ১ জুন থেকে মালেশিয়ায় টি-২০তে মহিলাদের এশিয়া কাপ শুরু হচ্ছে। ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড এবং আয়োজক দেশ মালেশিয়া। একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে। অাগামী ১১ জুন ফাইনাল হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top