News Flash

  • Home
  • Uncategorized
  • রেজিস্ট্রেশন ও রেজাল্টের দাবীতে আমতলীতে জাতীয় সড়ক অবরোধ নার্সিং পড়ুয়াদের
Image

রেজিস্ট্রেশন ও রেজাল্টের দাবীতে আমতলীতে জাতীয় সড়ক অবরোধ নার্সিং পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ আবারও বিক্ষোভ দেখা দিয়েছে ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজেরে ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ রেজিস্ট্রেশন এবং একাডেমিক রেজাল্টের দাবিতে শুক্রবার আমতলিতে জাতীয় সড়ক অবরোধ করেন ছাত্র ছাত্রীরা৷ তাতে নিত্য যাত্রীরা ভিষণ সমস্যার সম্মুখীন হন৷

সম্প্রতি ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজের ছাত্র ছাত্রীরা একই ইস্যুতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ধরনা সংঘঠিত করেছিলেন৷ অভিযোগ প্রতি বছর ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির শিকার হচ্ছেন ছাত্র ছাত্রীরা৷ গত বছরও রেজিস্ট্রেশন নাম্বার পেতে দেরি হওয়ায় অনেকেই পরীক্ষায় বসতে পারছিলেন না৷ পরে অবশ্য রাজ্য সরকারের হস্তক্ষেপে ওই ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বসতে সক্ষম হন৷ কিন্তু এবছর তারা রেজাল্ট এবং মার্কশিট পাচ্ছেন না৷

এদিন ছাত্র ছাত্রীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ ফলে কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা ভেতরে আটকা পড়েন৷ যানা গেছে, জাতীয় সড়ক অবরোধ কিছুক্ষণের মধ্যে প্রত্যাহার করা হলেও সন্ধ্যা পর্যন্ত কলেজের মূল ফটকের তালা খুলেননি ছাত্র ছাত্রীরা৷ মার্কশিট এবং রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে এই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা তালা খুলবেন না বলে স্পষ্ট জানিয়েদেন৷ অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া  হলে ছাত্র ছাত্রীরা তালা খুলে দেন৷

এদিনের ঘটনায় কলেজ চত্বরে উত্তেজনা দেখা দিয়েছিল৷ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ ছাত্র ছাত্রীরা হুমকি দিয়েছেন, তাদের দাবি শীঘ্রই পুরন করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে ঝাপাবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top