News Flash

  • Home
  • Uncategorized
  • শুধু ক্রিকেটে নয়, সবক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করা উচিত, মত গম্ভীরের
Image

শুধু ক্রিকেটে নয়, সবক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করা উচিত, মত গম্ভীরের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : শুধু দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজই নয়, সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করা উচিত বলে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ সদ্য দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ছেড়ে দেওয়া গম্ভীর কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানান, সীমান্তে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করা দরকার৷ এমনকি পাকিস্তানিদের জন্য ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের দরজাও বন্ধ করে দেওয়া উচিত বলে নিজের মতামত ব্যক্ত করেন তিনি৷
গম্ভীর বলেন, ‘শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে কোনও কাজ হবে না৷ যদি বয়কটের রাস্তায় হাঁটতে হয়, তবে সেটা সব ক্ষেত্রে হওয়া উচিত৷ ফিল্ম, মিউজিক ও অন্যান্য সমস্ত ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা দরকার৷ দু’দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও পাকিস্তানীকেই ভারতে এসে পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত নয়৷’
গম্ভীর মনে করেন, সীমান্তে পাকিস্তানের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া দরকার৷ আলোচনায় কাজ না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয় বলেই মত তারকা ক্রিকেটারের৷এ প্রসঙ্গে গৌতম বলেন, ‘সাম্প্রতিক অতীতে পাকিস্তানের সঙ্গে সরকারী তরফে বেশ কয়েকবার আলোচনা হয়েছে৷ তবে কোনও আলোচনার টেবিলে কোনও ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া যায়নি৷ প্রত্যেকেরই ধৈর্যের একটা সীমা থাকে৷ প্রথমত, সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা উচিত৷ তবে আলোচনায় কাজ না হলে কঠোর পদক্ষেপ নিতে হয়৷’ হিংসা বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার ঘোর বিরেধী তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top