News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সঙ্গে নিয়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধী
Image

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সঙ্গে নিয়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধী

বেঙ্গালুরু, ২৭ এপ্রিল (হি.স.): মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ দলের কর্মীদের নিয়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধী৷ ইস্তেহার প্রকাশের পর রাহুল জানিয়েছেন, গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি বেশির ভাগই পালন করেছে কংগ্রেস৷ এবারও তাঁরা ক্ষমতায় ফিরলে উন্নত পরিষেবা ও উন্নয়নের ওপরই জোর দেবেন৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল৷ শুক্রবার এই ইস্তেহার প্রকাশকে ঘিরে তৈরি হয়েছিল সাজসাজ পরিবেশ। স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ইস্তেহারের নাম দিয়েছেন ‘নব কর্নাটক ইস্তেহার’। এই ইস্তেহারে বলা হয়েছে ‘বহু রাজ্যের থেকে এগিয়ে কর্নাটক’। এছাড়াও, ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছেন ১৫ থেকে ২০ লক্ষ কর্মসংস্থানের৷ কংগ্রেসের নির্বচনী ইস্তাহারে ভোটারদের মন জয় করার সব উপাদানই আছে৷ যুবক-যুবতীদেরকে সময়ের সঙ্গে চলার উপযোগী করে তুলতেই স্মার্টফোন দেওয়া হবে তাদের৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল৷ ইস্তেহার প্রকাশ করে রাহুল গান্ধী বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘এটা বিজেপির মত ইস্তেহার নয়। যেখানে শুধু আরএসএস এবং রেড্ডি ভাইদের জন্য স্বার্থ লুকিয়ে রাখা থাকবে। ইস্তেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বীরাপ্পা মৈলিকে। কর্নাটক বিধানসভা নির্বাচন ১২ মে হবে। আর গণনা হবে ১৫ মে। তাই সময় হাতে বেশি না থাকায় এখানে প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাই এই মুহূর্তে সবারই নজরে দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top