News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা, ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী
Image

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা, ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী

শ্রীনগর, ২৭ এপ্রিল (হি.স.): পাকিস্তানি অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে ভারতীয় ভূখণ্ডে সন্দেহভাজন জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| শুক্রবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা| রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়, জুমাগুন্দ থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সন্দেহভাজন জঙ্গি| কিন্তু, নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|
তত্ক্ষণাত্ পাল্টা গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা| সতর্ক ভারতীয় সৈনিকরা যথাযোগ্য জবাব ফিরিয়ে দিলে সন্দেহভাজন জঙ্গিরা পালিয়ে যেতে বাধ্য হয়| তবে, অনুপ্রবেশকারীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর দিকে পালিয়ে গিয়েছে, না কি অন্য কোথাও লুকিয়ে রয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি| রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর চিরুনি তল্লাশি চালিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top