News Flash

  • Home
  • Uncategorized
  • টানা দুই ঘন্টা সিবিআই জেরা করল বিজিতা নাথকে, আজ বাদল চৌধুরীকে
Image

টানা দুই ঘন্টা সিবিআই জেরা করল বিজিতা নাথকে, আজ বাদল চৌধুরীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ টানা দুই ঘন্টা ধরে চলে জেরা৷

বিজিতা নাথকে জেরা করে বেরিয়ে আসেন সিবিআই অফিসাররা৷ ছবি নিজস্ব৷

বিজিতা নাথের আগরতলায় অবস্থিত এমএলএ হোস্টেলে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল৷ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, বিজিতা নাথকে জেরা করতে দুইজন সিবিআই আধিকারীক এমএলএ হোস্টেলে যান৷ পূর্ব নির্ধারিত সময় বেলা দুটোর কিছু সময় পর তাঁরা বিজিতা নাথের বাড়িতে প্রবেশ করেন৷ এরপর বাড়ির দরজা বন্ধ করে সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়৷ তবে বাড়ির বাইরে সাংবাদিক ছাড়া সাধারণ মানুষও ভিড় জমিয়েছিলেন৷ নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজিতা নাথের বাড়ির সামনে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল৷

বিজিতা নাথ মন্ত্রী থাকাকালীন সময়েও একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ তখন মহাকরণে তাঁর অফিসকক্ষেই জেরা করা হয়েছিল৷ কিন্তু, দ্বিতীয়বারের এই জিজ্ঞাসাবাদ যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷ অভিযোগ বিজিতা নাথ বিধানসভায় নির্বাচিত হয়ে আসার আগে রোজভ্যালির এজেন্ট হিসাবে কাজ করতেন৷ পরবর্তী সময়্যে তিনি রোজভ্যালির হয়ে অনেক প্রচার করেছেন বলে অভিযোগ৷ সর্বশেষে বিজিতা নাথের এক ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর সরকারি আবাসে৷ তিনিও রোজভ্যালীর এজেন্ট ছিলেন৷ বর্তমানে সিবিআই এর এই জিজ্ঞাসাবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সিবিআই এই পর্যায়ে দুইজন প্রাক্তন মন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে৷ ধারণা করা হচ্ছে, সিবিআই প্রয়োজনে আগরতলা থেকে বেশ কয়েকজনকে তুলে নিয়ে যেতেও পারে৷ গোটা বিষয়কে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ আগামীকাল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে নির্ধারিত রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top