News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার গাঁজা উদ্ধার কলমচৌড়ায়
Image

পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার গাঁজা উদ্ধার কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ এপ্রিল৷৷ সিপাহীজলা জেলা গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রের পরিণত হয়েছে বলে, প্রশাসনের উর্দ্ধধত কর্তৃপক্ষের দাবী৷ অবৈধ গাঁজা চাষ বন্ধের জন্য বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ নেশা কারবারী ও নেশা সামগ্রী বিক্রয়কারীর বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন আরো কঠোর ভূমিকা নেয়৷ নিষ্ঠুর হাতে তাদের দমন করা যায়৷ মুখ্যমন্ত্রীর  নির্দেশ পালন করতে ময়দানে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষরা৷ সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা রয়েছে সীমা সুরক্ষা বল, তাদের সঙ্গে নিয়ে পুলিশ যৌথ অপারেশন প্রায় জায়গায় করছে৷ সাফল্যও মিলছে৷ বেশ কিছু দিন পূর্বে বাইক ও গাঁজা উদ্ধার করেছে ফকিরবাড়ী এলাকায়৷ গতকাল সকালে মাছের গাড়ী সহ উদ্ধার করতে পেড়েছে বিএসএফ৷ ঐদিন সন্ধ্যা ৬৪৫ মিনিটে  ভাটি কলমচৌড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ শীলের বাড়ী থেকে বিশাল পরিমান শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ পুলিশ সূত্রে জানা যায় ৩৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা হবে৷ ১ ঘন্টার উপরে গাঁজা বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযানকারীরা দলে ছিলেন এ্যাডিশনাল এসপি আর ডারলং, ডিএসপি (ডিঅইবি)- অলক ভট্টাচার্য্য ওসি কমলচৌড়া থানা রাজীব সাহা  এবং বিএসএফ এর ৭৪ বিএন জি ব্রাঞ্চ ইন্সপেক্টর নবীন কুমার এবং কমলচৌড়া  বিওপি-র কোম্পানী কমান্ডার৷ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ জানান, নেশার হাত থেকে সমাজ ও রাষ্ট্রকে বাঁচিয়ে সুস্থ সবল পরিবার গঠন করাই মূল লক্ষ্য৷ আগামী দিনেও অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান জারী থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top