News Flash

  • Home
  • Uncategorized
  • ভিন্ন ধর্মের বিয়েকে কেন্দ্র করে উত্তেজনা বিশালগড়ে, থানা ঘেরাও
Image

ভিন্ন ধর্মের বিয়েকে কেন্দ্র করে উত্তেজনা বিশালগড়ে, থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ এপ্রিল৷৷ ভিনধর্মে বিয়েকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশালগড় থানার অধীন লালসিংমুড়া গ্রামে৷ বিয়েতে আপত্তি জানিয়ে বিশালগড় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে৷ সেই সাথে থানায় ডেপুটেশন ও ঘেরাও করা হয়েছে৷

সংবাদে প্রকাশ, বুধবার দুপুরে বিশালগড় থানা ঘেরাও করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি মহিলা মোর্চার কর্ম সমর্থকরা৷ লালসিংমুড়া গ্রামের রাঙাপানিয়া এলাকার হাকিম মিয়ার ছেলে হানিফ মিয়া (২৪) এলাকারই প্রণতী সিনহা (কাল্পনিক নাম) কে বিয়ে করে৷ কিন্তু, প্রণতীর পরিবারের লোকজন এই বিয়ে মেনে নিতে পারেনি৷ তাই গত ২৩ এপ্রিল বিশালগড় মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ সেই মোতাবেক পুলিশ একটি মামলা নেয়৷ মামলার নম্বর ১৫/১৮৷ মামলা হয়েছে আইপিসির ৩৬৬/৩৪ ধারা মোতাবেক৷

বুধবার সকালে হানিফ ও প্রণতী দুজনেই বাংলাদেশে গা ঢাকা দেবার জন্য প্রস্তুত হয়৷ বিএসএফ জওয়ানরা তাদের সীমান্ত এলাকা থেকে পাকড়াও করে এনে বিশালগড় থানায় হস্তান্তর করে৷ তখনই শুরু হয়ে যায় হইচই৷ বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি মহিলা মোর্চার কর্মীরা এবং প্রণীতার পরিবারের লোকজন একত্রিত হয়ে থানায় সামনে যায়৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় ওসি এবং মহিলা থানার ওসি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আশ্বাস দেন৷ পাশাপাশি হানিফ মিয়াকে মেডিক্যাল চেকআপ করে আদালতে সোপর্দ করে এবং প্রণতী সিনহাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, ধৃত হানিফকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে প্রণতী সিনহাকে রেজিস্ট্রি বিয়ে করেছে এবং পরে তাকে তার এক আত্মীয়ের বাড়িতে মুসলীম ধর্মীয় মতে বিয়ে করে৷ অন্যদিকে প্রণতীর পরিবার তা অস্বীকার করে বলেন যে প্রণতীকে জোর করে মুসলীম ধর্ম গ্রহণ করার চেষ্টা করেছে৷ তাই বিজেপি মহিলা মোর্চা ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিশালগড় থানা ঘেরা করে তার সুষ্ঠু তদন্তের দাবী করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top