News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মহিলা ও এক শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
Image

দিল্লিতে মহিলা ও এক শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : এক মহিলা ও তার শিশুপুত্রের পচাগলা মৃতদেহকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণপূর্ব দিল্লির ওখলা এলাকায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণপূর্ব দিল্লির ওখলা এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তৎক্ষণাৎ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে বাড়ি সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে। কোনও উত্তর না পেয়ে অবশেষে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে বছর ৩০-এর এক মহিলা এবং তার শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেরার মৃত মহিলার স্বামী। প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পেশায় অটোরিক্সা চালক ফেরার ওই ব্যক্তি নিজের পুত্রসন্তান এবং বছর ৩০-এর স্ত্রীকে খুন করে বাড়ি ছেড়ে চলে যায়।
পুলিশের কাছে দেওয়া নিজেদের বয়ানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দিন দুইয়েক আগে বাড়ির দরজা বন্ধ করে চলে যায় পেশায় অটোরিক্সা চালক ওই ব্যক্তি। তখন তারা ভাবে যে ওই ব্যক্তি সপরিবারে কোথাও ঘুরতে গিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মৃতার বাপেরবাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আপাতত ওই বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ।
অন্যদিকে গোটা দেশজুড়ে পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি কেরলের তিরুভালামে এক বিদেশি পর্যটক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই সপ্তাহ আগে হরিয়ানার রোহতকের এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top