News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বিস্তর বেআইনী কাঠ উদ্ধার হলেও গ্রেপ্তার নেই
Image

কদমতলায় বিস্তর বেআইনী কাঠ উদ্ধার হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ এপ্রিল৷৷ উত্তর জেলার দক্ষিণ হুরুয়া অঞ্চলে ধর্মনগর বন দপ্তরের এসডিএফও এবং ডিআইবি গোয়েন্দাদের যৌথ অভিযান৷ অভিযান আটক বিপুল পরিমাণ সেগুন কাঠ৷ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের বন দপ্তরের এসডিএফও তপজ্যোজি দেববর্মা ও পুলিশের গোয়েন্দা বিভাগের কদমতলা এলাকায় গোয়েন্দারা একটি যৌথ অভিযান চালান৷ অভিযানে উদ্ধার হয় প্রায় ৭০ ফুট সেগুন কাঠ৷ যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷ কাঠ উদ্ধারের সময় কাঠ নিয়ে আসা টিআর-০১বিসি-০৪৩৩ নম্বরের একটি মারুতি ভ্যানও আটক করা হয়৷ তবে গাড়িটির চালক বা সেগুন কাঠের কাঠ ব্যবসায়ীকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা৷ বিপুল পরিমাণ কাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত মারুতি ভ্যানকে জুরির বন দপ্তরের অফিসে পাঠিয়ে দিয়েছেন ফরেষ্ট কর্তৃপক্ষ৷ এদিকে ধর্মনগর মহকুমার এসডিএফও তপজ্যোতি দেববর্মা জানান উনারা গোপন সূত্রের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ সেগুন কাঠ ও কাঠ আনা নেওয়া কাজে ব্যবহৃত মারুতি ভ্যানকেও আটক করতে সক্ষম হয়েছেন৷ তবে বন দপ্তরের কাউকে আটক করতে সক্ষম হয়নি কর্মীরা৷ এদিকে এসডিএফও তপজ্যোতি দেববর্মা আরও বলেন, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে৷ উনি বলেন, দক্ষিণ হুরুয়ার একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়েছে৷ তবে কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বন দপ্তরের পুলিশ৷ বর্তমানে কদমতলা চুরাইবাড়ি ত্রিপুরা অসম সীমান্তে চলছে অবৈধ্য কাঠের রমরমা৷ তবে এসডিএফও বাবুর এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসডিএফও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top