News Flash

  • Home
  • Uncategorized
  • অক্ষয় কুমারের ‘কেসরি’র সেটে আগুন
Image

অক্ষয় কুমারের ‘কেসরি’র সেটে আগুন

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : আগুন লাগল অক্ষয় কুমারের ‘কেসরি’র সেটে। মঙ্গলবার রাতের দিকে এক অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুনে সেটের অনেকাংশ পুড়ে গিয়েছে। তবে ঘটনায় কেউ আহত হওয়ার খবরও মেলেনি।

এদিন মহারাষ্ট্রের একটি স্টুডিওতে ছবির শেষ পর্যায়ের শুটিং চলছিল। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল মঙ্গলবার। ঘটনার কিছুক্ষণ আগেও অক্ষয় শুটিং করছিলেন। তবে নায়কের ভাগের কাজ শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি মুম্বইয়ের দিকে রওনা দিয়েছিলেন। এরপরও যুদ্ধের কয়েকটি দৃশ্যের শুটিং বাকি ছিল। তাই চলছিল। এর জন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তা থেকেই আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে। ভাগ্যক্রমে আগুন নেভানোর সরঞ্জাম ফ্লোরেই উপস্থিত ছিল। তা দিয়ে আগুন নেভানো হয়। তবে ততক্ষণে সেটের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছিল। ক্ষতির পরিমাণ ঠিক কতটা, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

১৮৯৭ সালে ১০ হাজার আফগান সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন ব্রিটিশ আর্মির ৩৬তম রেজিমেন্টের (বর্তমান ভারতীয় সেনার চতুর্থ ব্যাটেলিয়ন) ২১ জন শিখ জওয়ান। হার নিশ্চিত জেনেও প্রাণ থাকতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি তাঁরা। বরং কড়া টক্কর দিয়েছিলেন হাজার হাজার আফগান সৈন্যদের। ইতিহাসের এই বীরত্বের গাথাই পর্দায় তুলে ধরছেন অক্ষয়। ছবির পরিচালক অনুরাগ সিং। রয়েছেন পরিণীতি চোপড়াও।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top