News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির জন্য পিছিয়ে রয়েছে ভারত : অমিতাভ কান্ত
Image

বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির জন্য পিছিয়ে রয়েছে ভারত : অমিতাভ কান্ত

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): ভারতের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাড়াচ্ছে কিছু রাজ্যের সামাজিক উন্নয়নের বেহাল দশা। মঙ্গলবার এমনই ভাষায় দেশের বর্তমান আার্থসামাজিক পরিস্থিতি কথা তুলে ধরলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। জামিয়া মিলয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে খান আব্দুল গফফর খান স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের নির্দিষ্ট কয়েকটি রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলি সামাজিক উন্নয়ন সূচকের নিরিখে ভারতকে পিছিয়ে রেখেছে। যখন দেশের ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে উঠেছে ঠিক তখনই মানব উন্নয়ন সূচক(হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স) পিছিয়ে রয়েছি আমরা।’
নিজের বক্তব্যে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, ‘মানব উন্নয়ন সূচকের(হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স) নিরিখে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩১।’ দেশের বেহাল স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবার বিষয়ে তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত এই দুইটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষাদানের ফলাফলও খুব ভাল নয় একজন পঞ্চম শ্রেণীর পড়ুয়াকে যদি দ্বিতীয় শ্রেণীর কোনও অংক কষতে দেওয়া হয় তবে সে তা করতে পারবে না। পঞ্চম শ্রেণীর পড়ুয়া নিজের মাতৃভাষায় পরিষ্কার পড়তে পারে না। শিশুদের মৃত্যু হারও খুব বেশি। এই বিষয়েগুলিকে আমরা যদি গুরুত্ব না দিই তবে ধারাবাহিক উন্নয়ন ব্যহত হবে।’
পাশাপাশি দেশের পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলি মানব উন্নয়নে ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নের বৃদ্ধির জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে আনতে হবে। এর জন্য পরিকল্পনা রুপায়ণ করতে হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top