News Flash

  • Home
  • Uncategorized
  • টরোন্টোয় বেপরোয়া ভ্যানের ধাক্কায় নিহত ১০ ও আহত ১৫
Image

টরোন্টোয় বেপরোয়া ভ্যানের ধাক্কায় নিহত ১০ ও আহত ১৫

টরোন্টো, ২৪ এপ্রিল (হি.স.) বেপরোয়া ভ্যানের ধাক্কায় নিহত ১০ এবং আহত ১৫জন পথচারী। নারকীয় এই পথ দুর্ঘটনাটি কানাডার টরোন্টোয় ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টরোন্টো শহরের ইয়োঙ্গে স্ট্রিট এবং ফিঞ্চ অ্যাভিনিউ সংযোগস্থলে হঠাৎ একটি সাদা ভ্যান ফুটপাথের উপরে উঠে পড়ে। সেই সময় ফুটপাথের উপর দিয়ে বহু লোক হেটে যাচ্ছিল। বেপরোয়া গতিতে আসা ভ্যানটি পথচারীদের সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সেই সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ৯১১ কল করে পুলিশকে গোটা ঘটনাটি জানায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ এবং অ্যাম্বুলেন্স। ঘাতক ভ্যানটিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যে ঘাতক ভ্যানটিকে বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। ঘাতক ভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ১০কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা এবং বাকি ১৫ জন আহতদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নিছক নিয়ন্ত্রণ হারিয়ে এই পথ দুর্ঘটনা ঘটেনি। ইচ্ছাকৃত ভাবেই পরপর পথচারীদের সজোরে ধাক্কা মেরেছে ভ্যানটি। ঘাতক ভ্যানের চালকের নাম অ্যালেক মিনাসসিয়ান। বয়স ২৫। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে ওই ব্যক্তি। কিন্তু এর পেছনে মোটিভ বা কি কারণে ওই ব্যক্তি হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তে আরও জানা গিয়েছে যে গাড়িটি ভাড়া নেওয়া ছিল। এর পেছনে সন্ত্রাসবাদী কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top