News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সংবিধান বাঁচাও’ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
Image

‘সংবিধান বাঁচাও’ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস। সোমবার রাজধানী দিল্লিতে কংগ্রেসের ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে রাহুন গান্ধী একযোগে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে জানিছেন, ‘বিজেপি এবং আরএসএসকে ২০১৯ সালে সংবিধান এবং দেশকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের হৃদয়ে দলিত এবং অনগ্রসর মানুষের জন্য কোনও স্থান নেই।’
এদিন দেশের আইনশৃঙ্খলা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। অনগ্রসর শ্রেণী উপর হামলার ঘটনা তুলে ধরে বিজেপির নিন্দা করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস এবং বি আর আম্বেদকর সংবিধান লিখে তা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। সংবিধানের মাধ্যমে দেশে একটার পর একটা প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এইমস গড়ে তোলা হয়েছিল। সংবিধান ছাড়া এইগুলি সম্ভব হতো না। আগে এই সরকার (এনডিএ) বলতো বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আগামীদিনে মোদীজিকে বলতে শোনা যাবে বেটি বাঁচাও, বিজেপির লোক থেকে বাঁচাও।’
প্রধানমন্ত্রী সঙ্গে ১৫ মিনিটের বিতর্কসভায় মুখোমুখি বসতে চান বলে জানিয়েছেন রাহুল গান্ধী। সেই বিতর্কসভায় রাফায়েল চুক্তি এবং নীরব মোদী নিয়ে তিনি বিতর্ক করতে চান। রাহুক গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রী সুপরিকল্পিত ভাবে সংবিধান এবং দলিতদের ধ্বংস করে চলেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top