News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই ই-ক্যাটারিং পরিষেবা সহ আগরতলা-দেওঘর এক্সপ্রেস
Image

শীঘ্রই ই-ক্যাটারিং পরিষেবা সহ আগরতলা-দেওঘর এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ খুব শীঘ্রই চালু হচ্ছে আগরতলা – দেওঘর এক্সপ্রেস ট্রেন৷ একই সঙ্গে রাজ্যের রেলগুলিতে চালু হচ্ছে ই-ক্যাটারিং পরিষেবা৷ রাজ্যে কর্মরত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে৷ যে কোনও সময় উদ্বোধনী অনুষ্ঠানের নির্ঘন্ট ঘোষনা হয়ে যেতে পারে৷ প্রতি বুধরার রাত ১০টার সময় আগরতলা স্টেশন থেকে আগরতলা দেওঘর এক্সপ্রেসটি ছাড়বে৷ এই আধিকারিক আরও জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে এই এক্সপ্রেসটি চালু হওয়ার কথা৷ প্রতি বুধবার রাত ১০টা নাগাদ ডাউন ১৫৬২৬ নম্বরের এক্সপ্রেস ট্রেন আগরতলা স্টেশন থেকে দেওঘরের উদ্দেশ্যে ছাড়বে৷ আর পৌঁছবে শুক্রবার দুপুুর একটা নাগাদ৷ অপরদিকে দেওঘর থেকে ১৫৬২৫ নম্বরের ট্রেনটি প্রতি শুক্রবার সন্ধে ছয়টা ৪৫মিনিটে আগরতলার উদ্দেশে ছাড়বে, পৌঁছবে রবিবার সকাল আটটা ১৫ মিনিট নাগাদ৷ তিনি জানান, যাওয়ার ক্ষেত্রে এই এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে ৩৯ ঘন্টা৷ আর আসার সময় ৩৭৩০ ঘন্টা৷ মোট ১৪টি কোচ নিয়ে রওয়ানা দেবে এই এক্সপ্রেস টেন৷
অন্যদিকে আধিকারিকটি জানিয়েছেন, রাজ্যের রেলগুলিতে চালু হচ্ছে ই-ক্যাটারিং পরিষেবা৷ এক সঙ্গে ছয়টি স্টেশনে চালু হবে এি পরিষেবা৷ আগরতলা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে পাওয়া যাবে ই-ক্যাটারিং পরিষেবা৷ এখন থেকে যাত্রীরা নিজের পছন্দমতো খাবার পাবেন৷ তিনি জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আটটি স্টেশনের জন্য ইতিমধ্যে এই পরিষেবা চালু করেছে৷ এই স্টেশনগুলিতে ১৩টি সংস্থা আইআরসিটিসি এর মাধ্যমে খাবার যাত্রীদের মধ্যে পৌঁছে দেবে৷ যাত্রীদের তাদের খাবারের জন্য অগ্রিম ইন্টারনেটে বুকিং করতে পারবেন৷ এমসএমএস এর মাধ্যমেও খাবার বুকিং করা যাবে৷ ভারতীয় রেলের ৪০৯টি স্টেশনে বর্তমানে এই পরিষেবা চালু হয়েছে৷

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে তপন চক্রবর্তী ও জীতেন্দ্র চৌধুরীনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ সিপিএম পার্টি কংগ্রেস রবিবার শেষ হয়েছে৷ এই পার্টি কংগ্রেসে নতুন কমিটিও গঠন করা হয়েছে৷ তাতে দলের ত্রিপুরা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য বাজুবন রিয়াংয়ের নাম বাদ পড়েছে৷ জানা গিয়েছে বাজুবন রিয়াংয়ে বয়স্ক বলে বাদ দেওয়া হয়েছে৷ বাজুবন রিয়াংকে বাদ দেওয়া হলেও ত্রিপুরা থেকে দলের কেন্দ্রীয় কমিটিতে নতুন দুইজন নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তারা হলেন বর্তমান সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং বর্তমান বিধায়ক তপন চক্রবর্তী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top