News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
কোনও চিন্তা কর না, আমিই তোমাকে বাঁচাবো – উকিল বাবুর কথা শোনে ফাঁসির আসামীর চোখে মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠে৷ অবিশ্বাস্য সুরে বলা কালা আমার ফাঁসি হবে৷ এখনো আপনি বলছেন, আমাকে বাঁচাবেন? তাও আমাকে বিশ্বাস করতে হবে৷ উকিল বাবু নির্লিপ্ত উত্তর – আরে বাবা, বাঁচাবো তো৷ এত টেনশন কেন? ফাঁসির আসামীর বিস্ফারিত চোখ৷ মনে মনে ভাবে, বলে কি উকিলবাবু৷ ভোরের দিকে তার ফাঁসির আদেশ কার্যকর হবে৷ আর উকিল বাবু এখনো বলছে সে মরবে না৷
তবে কি উকিল বাবু মিথ্যা সান্ত্বনা দিচ্ছে তার মৃত্যু পথযাত্রী মক্কেলকে? এমন ভাবে অপ্রাসঙ্গিক নয়৷ যেখানে আদালত রায় দিয়েছিল সেখানে কি করে এমন অলৌকিক ঘটনা ঘটবে? হ্যাঁ, তাই ঘটেছে৷ ফাঁসির আসামী মরেনি৷ হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে এসেছিলো উকিল বাবুর বিচক্ষনতার কারণে৷ ঘটনা ইংরেজ আমলের৷ আমার বাবার মুখে শোনা৷ আইনের ফাঁক তালে সেই আসামী বেঁচে গেল৷ কি ঘটেছিল, পরদিন সকালে? যার দৌলতে ফাঁসির আসামী বেঁচে গেল? বাবার মুখে শোনা ঘটনা এখানে তুলে ধরছি-
পরদিন সকালে উকিল বাবু জেলে হাজির হলেন৷ ফাঁসির মঞ্চ প্রস্তুত৷ একপাশে জল্লাদ দাঁড়িয়ে৷ একজন ম্যাজিষ্ট্রেট এবং সরকারী আইনজীবীও যথা সময়ে এসে হাজির হল৷ আত্মীয় স্বজনদের সাথে ফাঁসির আসামীর শেষ দেখার পর্বও শেষ হল৷ চারিদিকে এক শোকের ছায়া৷ ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ করে আসামীকে আনা হল, ফাঁসির মঞ্চে৷ আসামীর মুখ ফ্যাকাসে৷ চোখে মুখে আতংক৷ আসামীকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে৷ আসামী এক ঝলক উকিল বাবুকে দেখলেন৷ উকিল বাবু হাত নেড়ে তাকে আশ্বস্ত করলেন৷ বললেন – ভয় নেই৷ মন খারাপ করো না৷ আসামী নিয়ে যাওয়া হল ফাঁসির মঞ্চে৷ কালো মুখোশ দিয়ে তার মুখ ঢেকে দেবার সময় সে উকিল বাবুর দিকে তাকিয়ে বললেন – উকিল বাবু, আপনি কি এরপরেও বলবেন, আমি বাঁচবো? উকিল বাবু হেসে বললেন আলবৎ বলবো৷ তুমি, ঝুলে পড়লেও বলবো, তুমি বাঁচবে৷ আসামীর মুখে আর কোনও কথা নেই৷ ম্যাজিষ্ট্রেটের সবুজ সংকেতের৷ ম্যাজিষ্ট্রেট ইশারা করলে জল্লাদ সুইচ টিপে দেবে৷ আসামীর পায়ের নিচে পাটাতন সরে যাবে আর আসামী ঝুলে পড়লে ফের পাতাটন যথাস্থানে এসে যাবে৷ রুদ্ধশ্বাস পরিস্থিতি৷ চারিদিকে কেমন যেন হিম শীতল নিরবতা৷ উকিল বাবুর চোখে মুখে উৎকণ্ঠা৷ ম্যাজিস্ট্রেট ঘড়ি দেখে জল্লাদকে সংকেত দিলেন৷ জল্লাদ সুইচ টিপলো আসামীর পায়ের নিচের পাটাতন সরে গেল৷ ঝুলে পড়লেন আসামী৷ ঠিক তখুনি তৎপর হলেন উকিল বাবু৷ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বললেন হুজুর তাড়াতাড়ি তাকে তুলুন৷ আমার একটি আর্জি আছে৷ উকিলের কথা শুনে ম্যাজিস্ট্রেট হতবাক৷ উকিলের পীড়াপীড়িতে তিনি জল্লাদকে ইশারা করলেন৷ জল্লাদ আবার সুইচ টিপে ফাঁসির আসামীক তুললো৷ উকিল চটজলদি গিয়ে তার ফাঁসির গিঁট খুলে দিলেন৷ ম্যাজিস্ট্রেট হতবাক৷ উকিল ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বললেন – হুজুর আসামীর সাজা হয়ে গেছে৷ সে এখন মুক্ত৷ ম্যাজিস্ট্রেটের খাবি খাবার দশা৷ বললেন – কি করে? ফাঁসিতে তারতো মৃত্যু হয়নি৷ উকিল বাবু হেসে বললেন – আইনে তা লেখা নেই হুজুর৷ লেখা আছে – ইট উইল বি হ্যাঙ৷ সুতরাং তাকে ঝুললো হল৷ কিন্তু ঝুলানো অবস্থায় তার মৃত্যু হবে তাতে লেখা নেই হুজুর৷ ম্যাজিস্ট্রেট আইনের মার প্যাঁচে পড়ে গেলেন৷ আইনের ফাঁক জালে বেরিয়ে এলো ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী৷
তারপর বাবার মুখে শুনেছি – ইংরেজ আমলে সেই আইন নাকি পরে সংশোধন করে লেখা হয়েছিল – ইট উইল বি হ্যাং টিল ডেথ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top