News Flash

  • Home
  • Uncategorized
  • যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহা অহঙ্কারী হয়ে উঠেছেন, দাবি বিজেপি সাংসদ গোপাল এন সিংয়ের
Image

যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহা অহঙ্কারী হয়ে উঠেছেন, দাবি বিজেপি সাংসদ গোপাল এন সিংয়ের

নয়াদিল্লি, ২২ এপ্রি (হি.স.): ‘গণতন্ত্র বিপন্ন’, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে শনিবার বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা| ‘রাষ্ট্রমঞ্চ’ নামে এক ‘অরাজনৈতিক মঞ্চ’ থেকে যশবন্ত সিনহা বলেছেন, ‘আমি সব রকমের দলীয় রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি| আমি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি|’ দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে যশবন্ত সিনহার বিজেপি ছেড়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ গোপাল এন সিং| একই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও|
রবিবার বিজেপি সাংসদ গোপাল এন সিং বলেছেন, ‘যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে দল (বিজেপি), সেই কারণে তাঁরা অহঙ্কারী হয়ে উঠেছেন| আমার মতে, ছেলে মন্ত্রী হওয়ার পর তিনি (যশবন্ত সিনহা) বড় পদের প্রত্যাশা রেখেছিলেন| আশা পূরণ না হওয়ার জন্যই, তিনি দলের নিন্দা করা শুরু করেন|’ প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী সরকারের বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন যশবন্ত সিনহা| তাঁর ছেলে জয়ন্ত সিনহা এখন নরেন্দ্র মোদী সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top