News Flash

  • Home
  • Uncategorized
  • মুখে না দিয়ে নাকে দুধ, সদ্যোজাত শিশুর মৃত্যু
Image

মুখে না দিয়ে নাকে দুধ, সদ্যোজাত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ মুখে দুধ না দিয়ে নাকে দুধ দেওয়ায় এক সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে আগরতলায় জি বি হাসপাতালে৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে শিশুর পরিজনরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখান৷ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে পুলিশের হস্তক্ষেপে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ধলাই জেলার কমলপুরের তুলাবাড়ীর দম্পতি জওহরলাল দাস এবং গীতা দাস৷ বৃহস্পতিবার গীতা দাসকে প্রসব যন্ত্রণা নিয়ে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়৷ ঐদিনই গীতা দাস কন্যা সন্তানের জন্ম দেন৷ সদ্যোজাত শিশুটিকে চিকিৎসকরা এনআইসিইউতে রাখার পরামর্শ দেন৷ সেই মোতাবেক শিশুটিকে এনআইসিইউতে রাখা হয়৷ শুক্রবার রাতে শিশুটিকে দেখভালের জন্য স্পেশাল নার্সও নিযুক্ত করা হয়েছিল৷ অসাবধানতাবশতঃ কর্তব্যরত নার্স দুধের নিপল শিশুটির মুখে না দিয়ে নাকে দিয়ে দেন৷ তাতে কিছুটা দুধ শিশুটির নাকের ভেতরে চলে যায়৷ সাথে সাথে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তেমন কোন অসুবিধা হয়নি৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল শনিবার দুপুর বারোটা নাগাদ শিশুর বাবা মা সহ অন্যান্যদের জানানো হয় শিশুটি মারা গিয়েছে৷ এই কথা শুনেই শোকে ভেঙে পড়েন মা৷ পরিবারের অন্যান্যরা উত্তেজিত হয়ে পড়েন এবং রাতে যে স্পেশাল নার্স কর্তব্যরত ছিলেন তাকে ডেকে পাঠানোর কথা বলেন৷ যদিও ঐ নার্স সকালে তার কর্তব্য শেষ করে বাড়ি চলে গিয়েছেন৷

অভিযোগ উঠেছে, রাতেই কোন এক সময় শিশুটির মৃত্যু হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে স্পেশাল নার্স বিষয়টি টের পেয়ে সকালে কাউকে কিছু না বলে বাড়ি চলে গিয়েছেন৷ সকাল আটটা নাগাদ চিকিৎসকরা যখন আসেন তখন শিশুটির মৃত্যুর বিষয়টি জানতে পারেন৷ কিন্তু, তারপরও এই মৃত্যুর বিষয়টি শিশুটির মা বাবা কিংবা পরিজনদের জানাননি৷ শেষে দুপুর বারোটা নাগাদ বিষয়টি প্রকাশ্যে আনেন এনআইসিইউর দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top