News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, গড়চিরৌলিতে এনকাউন্টারে খতম ১৪ জন মাওবাদী
Image

বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, গড়চিরৌলিতে এনকাউন্টারে খতম ১৪ জন মাওবাদী

মুম্বই, ২২ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| গড়চিরৌলি জেলায় এটাপল্লির বোরিয়া ফরেস্ট রেঞ্জে, টাদগাঁও জঙ্গলে এনকাউন্টারে খতম হয়েছে ১৪ জন মাওবাদী| ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শরদ শেলার জানিয়েছেন, ‘রবিবার সকালে বোরিয়া ফরেস্ট রেঞ্জে এনকাউন্টারে খতম হয়েছে ১৪ জন মাওবাদী| এখনও চলছে অভিযান|’ নিহত মাওবাদীদের মধ্যে দু’জন হল জেলাস্তরের ‘কম্যান্ডার’ যথাক্রমে সাইনাথ এবং সাইনু|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় এটাপল্লির বোরিয়া ফরেস্ট রেঞ্জে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকালে বোরিয়া ফরেস্ট রেঞ্জে মাওবাদী দমন অভিযান চালায় সি-৬০ কম্যান্ডো, বিশেষ কমব্যাট ইউনিট এবং গড়চিরৌলি পুলিশ| নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী খতম হয়েছে ১৪ জন মাওবাদী| মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সতীশ মাথুর| ডিজিপি জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়ে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য মিলল|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top