News Flash

  • Home
  • Uncategorized
  • ভুবনেশ্বরে এমবিবিএস ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

ভুবনেশ্বরে এমবিবিএস ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ

ভুবনেশ্বর, ২২ এপ্রিল (হি.স.): ওডিশার রাজধানী ভুবনেশ্বরে অস্বাভাবিক মৃত্যু হল এক এমবিবিএস ছাত্রের| শনিবার রাতে ভুবনেশ্বরের হাই-টেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেল রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নিহার রঞ্জন রাউত নামে একজন এমবিবিএস ছাত্রের দেহ| অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| মৃত এমবিবিএস ছাত্র নিহার রঞ্জন রাউতের বাড়ি ওডিশার বালেশ্বর জেলার সোরো-তে| তিনি হাই-টেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্র ছিলেন|
সহপাঠীরা জানিয়েছেন, অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন নিহার রঞ্জন রাউত| ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাই রীতিমতো ধন্দে রয়েছেন তদন্তকারীরা| তবে, নিহার রঞ্জনের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে| হাই-টেক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেছেন নিহারের পরিবারের সদস্যরা| যদিও, নিহারের পরিবারের যাবতীয় অভিযোগ খণ্ডন করেছে কলেজ কর্তৃপক্ষ| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়| ময়নাতদন্তের পরই জানা যাবে ঘটনাটি খুন, নাকি আত্মহত্যা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top