News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মের নামে দেশকে ভাগ করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Image

ধর্মের নামে দেশকে ভাগ করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

পাটনা, ২২ এপ্রিল (হি.স.) : হিন্দু এবং মুসলমানের নাম করে দেশকে ভাগ করবেন না বলে পাটনার একটি জনসভা থেকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘যদি চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং দেশের জন্য জীবন দিয়ে থাকেন। তবে আশফাকুল্লা খানও ভারতের জন্য আত্মবলিদান করেছিলেন। তাই হিন্দু এবং মুসলমানের নামে দেশকে ভাগ করবেন না।’
প্রসঙ্গত, কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণ কাণ্ডের পরে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল হিন্দু এবং মুসলমানের বিভাজনের তত্ব খাড়া করতে চাইছে। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।
এদিন পাকিস্তানের নিন্দাতেও মুখর হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, পাকিস্তান চাইছে দেশকে ভাগ করতে। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তান ঘৃণা ছড়াতে চাইছে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি দেশের মাথা নত হতে দেবো না। তাদেরকে আমরা ঠিক কাবু পাবো।
উল্লেখ্য, শনিবার দাদর নগর হাভেলিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন,‘আমরা সব সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছি। আমরা আমাদের সমস্ত প্রতিবেশীদের নিজেদের আত্মীয় হিসেবে বিবেচনা করি। কিন্তু তাদের মধ্যে একজন কোনও কথা শুনতে চাইছে না। আগামীদিনে তারা হয়তো সেটা শুনতে বাধ্য হবে। গোটা বিশ্ব ওদের (পাকিস্তান) উপর চাপ সৃষ্টি করছে। সন্ত্রাসবাদকে বর্জন করার জন্য আন্তর্জাতিক শক্তি তাদের (পাকিস্তান) উপর সর্বাত্মক চাপ সৃষ্টি করে চলেছে।’ এদিনও একই কথা শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী কণ্ঠে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top