News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক নির্বাচন ২ : সাধারণ মানুষের দাবি মেনে বাদামি থেকেও লড়বেন সিদ্দারামাইয়া : খাড়গে
Image

কর্ণাটক নির্বাচন ২ : সাধারণ মানুষের দাবি মেনে বাদামি থেকেও লড়বেন সিদ্দারামাইয়া : খাড়গে

বেঙ্গালুরু, ২২ এপ্রিল (হি.স.) : জনগণের চাহিদা মেনেই আসন্ন বিধানসভা নির্বাচনে চামুনদেশওয়ারি ছাড়াও বাদামি বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রবিবার এমনই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
এদিন তিনি বলেন, ‘জনগণের চাহিদা মেনে তিনি বাদামি থেকে প্রতিনিধিত্ব করবেন। তিনি নিজেও এতে রাজি হয়েছেন এবং হাই-কম্যান্ড তাতে সম্মতি জানিয়েছে। হাই-কম্যান্ডের দেখানো পথ অনুযায়ী তিনি দুইটি আসন থেকে লড়বেন।’
সিদ্দারামাইয়ার দুইটি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ানো নিয়ে বিজেপির সমালোচার পাল্টা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘মোদীজি নিজেও দুইটি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।’
অন্যদিক, কর্ণাটক ধরে রাখতে মরিয়া কংগ্রেস। সিদ্দারামাইয়াকে জেতাতে মরিয়া কংগ্রেস। কারণ সিদ্দারামাইয়া জিতলে তিনি ফের একবার মুখ্যমন্ত্রী পদে বসবেন। অন্যদিকে পিছিয়ে নেই বিজেপি। কংগ্রেসের হাত থেকে কর্ণাটক পুনঃরুদ্ধার জন্য মরিয়া বিজেপি।
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় দুইটি আসন থেকে লড়াই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top