News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে পাহাড়ি রাস্তা থেকে নদীতে সেনা গাড়ি, হত তিন জওয়ান, বাড়তে পারে সংখ্যা
Image

অরুণাচলে পাহাড়ি রাস্তা থেকে নদীতে সেনা গাড়ি, হত তিন জওয়ান, বাড়তে পারে সংখ্যা

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২২ এপ্রিল (হি.স.) : ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাহাড় থেকে গড়িয়ে নদীতে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর এক গাড়ি। এ ঘটনায় তিন জওয়ান মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া জখম হয়েছেন আরও বহু। তাদের মধ্যে চারজনকে সংকটজনক বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহত দুই সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যতটুকু জানা গিয়েছে, গাড়িতে প্রায় ১৮ জন জওয়ান ছিলেন।
প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল শনিবার রাত প্রায় ২.৩০ মিনিট নাগাদ রাজ্যের ইদুলি এলাকার পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের সেনা পরিবাহী এক গাড়ি। সে সময় ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ও ঘন কুয়াশা-ঘেরা সংকীর্ণ রাস্তায় কিছুটা ধস পড়ে। এরই কবলে পড়ে গাড়িটি পিছলে নীচে কুণ্ডিল নদীতে পড়ে গেছে। স্থানীয় সেনা প্রশাসন মনে করছে, সম্ভবত ধসের কবলে পড়ে সেনা-চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, পরিণতিতে এই ভয়ংকর দুর্ঘটনা। সেনা এবং স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সেনাদের উদ্ধার অভিযান চলছে। কাজে লাগানো হয়েছে হেলিকপ্টারও। কিন্তু এতেও কাজ হচ্ছে না। অত্যন্ত খরস্রোতা নদীতে দুই-চারজন সেনা নিখোঁজ হতে পারেন বলেও ধারণা করছে উদ্ধার অভিযনকারী দল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top