News Flash

  • Home
  • Uncategorized
  • অনূর্ধ্ব ১২ শিশু ধর্ষণে ফাঁসি, ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিসভার : রাজনাথ সিং
Image

অনূর্ধ্ব ১২ শিশু ধর্ষণে ফাঁসি, ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিসভার : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): অনূর্ধ্ব ১২ বছর বয়সি শিশু ধর্ষণে এখন থেকে ধর্ষকের নূন্যতম ২০ বছরের জেল হবে| সর্বোচ্চ সাজা হল ফাঁসি| বড় পদক্ষেপ নিয়ে এই অর্ডিন্যান্সে সিলমোহর দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা| অর্থাত্ এখন থেকে নাবালিকাদের ধর্ষণের ক্ষেত্রেও ফাঁসির সাজা হবে ধর্ষকদের| কেন্দ্রীয় মন্ত্রিভার এই সিদ্ধান্তে রীতিমতো খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘মন্ত্রিসভার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, জঘন্য অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের শাস্তির জন্য এই ধরনের আইনের প্রয়োজনীয়তা রয়েছে| সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে|’
দেশজুড়ে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা দিন দিন বেড়েই চলেছে| এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফেরার পরই শনিবার এই অর্ডিন্যান্সে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা| এর ফলে ১২ বছরের কম বয়সি নাবালিকা ধর্ষণের মামলায় যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবে আদালত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top