News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারী সুকলে শিক্ষার গুণমান কঠোর হচ্ছে সরকার
Image

বেসরকারী সুকলে শিক্ষার গুণমান কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ সরকার অধীনস্থ এবং বেসরকারী সুকলের ফি-কাঠামো ও শিক্ষার গুনমান নিয়ে কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার৷ বিশেষ করে সরকার অধীনস্থ সুকলগুলির ক্ষেত্রে  মর্জিমাফিক ফি নেওয়া হলেও, শিক্ষার মান খুবই নিম্নমানে গিয়ে ঠেকেছে৷ এমন বহু অভিযোগ শিক্ষা দপ্তরে জমা পড়েছে৷ তাছাড়া, বেসরকারী সুকলগুলিতে শিক্ষার মান বাড়লেও, সাথে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেভলপমেন্ট ফি৷ ফলে, বেসরকারী সুকলগুলিতে সন্তানদের পড়াতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠে যাচ্ছে৷ তাই, এখন রাজ্য সরকার সরকার অধিনস্থ এবং বেসরকারী সুকলগুলির কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে বলে সূত্রের খবর৷ তাতে ৫১টি সরকার অধীনস্থ সুকল এবং সারা রাজ্যে বেসরকারী সুকলগুলির সাথে খুব শীঘ্রই আলোচনায় বসবে শিক্ষা দপ্তর৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top