News Flash

  • Home
  • Uncategorized
  • দুই সাংবাদিক হত্যা ও চিটফান্ডের ৬৩টি মামলায় সিবিআই তদন্তের জন্য দিল্লিতে তদ্বির মুখ্যমন্ত্রীর
Image

দুই সাংবাদিক হত্যা ও চিটফান্ডের ৬৩টি মামলায় সিবিআই তদন্তের জন্য দিল্লিতে তদ্বির মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফের ছুটে গেলেন ইন্দ্রপ্রস্থে৷ চিটফান্ড সংক্রান্ত ৬৩টি মামলা এবং দুই সাংবাদিক হত্যার মামলায় সিবিআই তদন্তের জন্য সুপারিশ করেছে রাজ্য সরকার৷ সে বিষয়ে শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ চেয়েছেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা৷ এছাড়া, কেন্দ্রের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ সহ শিক্ষক নিয়োগে এককালীন ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, কৃষি মহাবিদ্যালয় এবং এইমস্ সমতুল্য প্রতিষ্ঠান স্থাপনে সহযোগিতার জন্য আর্জি জানিয়েছেন তিনি৷

এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র’র সাথে দেখা দীর্ঘ সময় আলোচনা করেছেন৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরে কেন্দ্রীয় সহায়তায় আর্জি জানিয়েছেন৷ নৃপেন্দ্রবাবুকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যকে খুবই আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ তাতে রাজ্য পরিচালনা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত অর্থ মঞ্জুর না করা হলে খুবই সমস্যায় পড়বে রাজ্য৷ তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত অর্থ মঞ্জুরীর আবেদন জানিয়েছেন৷

এদিকে, শিক্ষক নিয়োগেও এককালীন ছাড় চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের সুকলগুলিতে শিক্ষক নিয়োগ খুবই জরুরী হয়ে উঠেছে৷ কিন্তু, এনসিটিই নির্দেশিকা মেনে শিক্ষক নিয়োগ সম্ভব হয়ে উঠছে না৷ ফলে, সুকলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করা যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে শিক্ষক নিয়োগে শিক্ষাগত এবং বৃত্তিমূলক যোগ্যতায় এককালীন ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধান সচিবকে জানিয়েছেন, রাজ্য সরকার সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলা সিবিআই’র কাছে পাঠিয়েছে৷ তাছাড়া, চিটফান্ড সংক্রান্ত ৬৮টি মামলা সিবিআই তদন্তের জন্য ভারত সরকারের কাছে সুপারিশ করা হয়েছে৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সহযোগিতা চেয়েছেন৷

এদিকে, রাজ্যে একটি কৃষি মহাবিদ্যালয় এবং এইমস্ সমতুল্য প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও শ্রীমিশ্র’র সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top