News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Image

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

দাদর নগর হাভেলি, ২১ এপ্রিল (হি.স.) : নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার দাদর নগর হাভেলিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘আমরা সব সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছি। আমরা আমাদের সমস্ত প্রতিবেশীদের নিজেদের আত্মীয় হিসেবে বিবেচনা করেছি। কিন্তু তাদের মধ্যে একজন কোনও কথা শুনতে চাইছে না। আগামীদিনে তারা হয়তো সেটা শুনতে বাধ্য হবে। গোটা বিশ্ব ওদের (পাকিস্তান) উপর চাপ সৃষ্টি করছে। সন্ত্রাসবাদকে বর্জন করার জন্য আন্তর্জাতিক শক্তি তাদের (পাকিস্তান) উপর সর্বাত্মক চাপ সৃষ্টি করে চলেছে।’
এদিন নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী হয়েও আমাদের দেশকে ভাগ করার জন্য ক্রমাগত জঙ্গিদের মদত দিয়ে চক্রান্ত করে যাচ্ছে তারা। আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য গর্বিত। কারণ তারা জঙ্গি হানার বিরুদ্ধে যোগ্য দিয়ে চলেছে।’
অন্যদিকে, আর্থিক দুর্নীতি রুখতে তার সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ সেই প্রসঙ্গে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আর্থিক দুর্নীতি করে কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে তার জন্য নতুন একটি বিল সংসদে পেশ করা হবে। বিরোধী নীরব এবং চোকসির বিদেশে পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে আমাদের দোষারোপ করে চলেছে। কিন্তু আগে দুর্নীতিগ্রস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো না। এখন তা করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top