News Flash

  • Home
  • Uncategorized
  • থমকে গেল জীবন যুদ্ধের লড়াই, প্রয়াত হলেন পাক হামলায় জখম সেনা জওয়ান
Image

থমকে গেল জীবন যুদ্ধের লড়াই, প্রয়াত হলেন পাক হামলায় জখম সেনা জওয়ান

জম্মু, ২১ এপ্রিল (হি.স.): থেমে গেল জীবন যুদ্ধের লড়াই| অকালেই না ফেরার দেশে চলে গেলেন বীর সেনা জওয়ান হাবিলদার চরণজিত্ সিং (৪২)| জীবন যুদ্ধের লড়াইয়ে পরাজিত হয়ে চিরকালের জন্য পরিজনদের ছেড়ে চলে গেলেন তিনি| চলতি মাসের ১৭ তারিখ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে পাকিস্তানি হামলায় গুলিবিদ্ধ হন হাবিলদার চরণজিত্ সিং| তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় মিলিটারি হাসপাতালে| গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল, টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি| কিন্তু, জীবনযুদ্ধের লড়াইয়ে পরাজিত হলেন বীর সেনা জওয়ান হাবিলদার চরণজিত্ সিং| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে|
মিলিটারি হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো গেল না হাবিলদার চরণজিত্ সিংকে| শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে| সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত ১৭ এপ্রিল রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে, নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| পাক হামলায় গুলিবিদ্ধ হন হাবিলদার চরণজিত্ সিং| তত্ক্ষণাত্ তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী মিলিটারি হাসপাতালে| কিন্তু, শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে|
শহিদ সেনা জওয়ান চরণজিত্ সিংয়ের বাড়ি রাজৌরি জেলার নৌশেরায়, কালসিয়ান গ্রামে| স্ত্রী নীলম কুমারিকে একে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন তিনি| শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন বীর সেনা জওয়ান চরণজিত্ সিংয়ের| উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৬৫০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্য| পাক হামলায় এযাবত্ ৩১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের ১৬ জন নিরাপত্তা রক্ষী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top