News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান বিচারতির অপসারণের দাবিতে ইমপিচমেন্ট চেয়ে নোটিশ বিরোধীদের
Image

প্রধান বিচারতির অপসারণের দাবিতে ইমপিচমেন্ট চেয়ে নোটিশ বিরোধীদের

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : বিচারক লোয়ার মৃত্যু রহস্য মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রধান বিচারতি দীপক মিশ্রের অপসারণের দাবিতে এবার সরব হল বিরোধীরা। প্রধান বিচারপতির ইমপিচমেন্ট চেয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে নোটিশ দিল বিরোধী দলগুলি। সূত্রের খবর, সাতটি বিরোধী দলের ৬০ জনের বেশি রাজ্যসভা সাংসদ কংগ্রেসের নেতৃত্বে ওই নোটিশ দিয়েছেন। এপ্রিলের শুরুতে সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার সময় প্রধান বিচারপতিকে অপসারণের প্রস্তাব আনার দাবি সই সংগ্রহে নেমেছে কংগ্রেস। তাদের সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আরজেডি, সিপিআই, সিপিআইএম, এনসিপি। তাদের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের চার বিচারপতির আনা অভিযোগ নিয়ে কোনও আলোচনাতেই আসছেন না প্রধান বিচারপতি। এখানেই শেষ নয়, একাধিক ইস্যুতে প্রধান বিচারপতির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তবে বিরোধীদের মধ্যে তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছে না বলে জানা গিয়েছে।
শুক্রবার সংসদে নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করে ইমপিচমেন্ট নোটিশের বিষয়ে চূড়ান্ত অালোচনা করেন তাঁরা। বৈঠকের পর বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ সাংবাদিকদের নোটিশ দেওয়ার পদক্ষেপ নিতে চলেছেন বলে জানান। বৈঠকে আজাদ ছাড়াও কংগ্রেস নেতা কপিল সিবল, রণদীপ সুরজেওয়ালা, সিপিআইয়ের ডি রাজা ও এনসিপির বন্দনা চবন উপস্থিত ছিলেন। তবে এই ইমপিচমেন্ট করার উদ্যোগে সামিল হলেও তা থেকে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে সরে এসেছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, পাঁচটি অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগে তাঁরা প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চান। উনি যেভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করছেন, বিশেষ কয়েকটি মামলা যেভাবে বিবেচনা করছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, ওনার আচরণ সাংবিধানিক রীতিনীতি ভেঙেছে।
কংগ্রেস নেতা কপিল সিবলের বক্তব্য, প্রধান বিচারপতির আচরণের প্রতি ইঙ্গিত করে অন্য বিচারপতিরা যখন মনে করছেন যে, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বিপন্ন হতে বসেছে, তখন আমরা কি চুপ করে থাকব, কিছু করব না?
প্রসঙ্গত, সোহরাবুদ্দিন শেখ সংঘর্ষ মামলার শুনানি করা বিচারক বি এইচ লোয়ার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে পেশ করা একগুচ্ছ পিটিশন বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ খারিজ করেছে। এরপরেই এদিনই বিরোধীরা তাঁর ইমপিচমেন্ট চেয়ে নোটিশ দিল।
প্রসঙ্গত, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে কম করে ৫০ জন সাংসদের সমর্থনের প্রয়োজন। লোকসভায় প্রয়োজন ১০০ সাংসদের সম্মতি। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমপিচমেন্ট নোটিশ জমা পড়লে তিনি এর যুক্তি অাছে কিনা, সেটা ঠিক করবেন। তিনি যদি মনে করেন, নোটিশের ভিত্তি আছে, তবে তিনি একটি কমিটি তৈরি করতে পারেন অথবা নোটিশটি প্রত্যাখ্যান করতে পারেন। এক্ষেত্রে বিরোধীদের এদিনের নোটিশ গৃহীত হলে এই প্রথম ভারতের ইতিহাসে কোনও প্রধান বিচারপতি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top