News Flash

  • Home
  • Uncategorized
  • একশো বলের ক্রিকেট নিয়ে নতুন ফর্ম্যাট অানতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
Image

একশো বলের ক্রিকেট নিয়ে নতুন ফর্ম্যাট অানতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : ক্রিকেটকে অান্তর্জাতিক ক্ষেত্রে অারও রোমাঞ্চকর করে তুলতে নতুন ফর্ম্যাটে অানতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার ১০০ বলের ক্রিকেট চালু করার পরিকল্পনা নিয়েছে তারা।
টেস্ট কিংবা একদিনের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠমুখি করতেই ২০০৩ সালে টি-২০ ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৫ বছর পর আবার এক যুগান্তকারী পরিকল্পনা নিয়ে হাজির ইসিবি। অান্তর্জাতিক ক্ষেত্রে টি-২০-র ফর্ম্যাটে রমরমিয়ে চলছে আইপিএল-বিগ ব্যাশের মত লিগ।
কিন্তু ১০০ বলের ক্রিকেটের বিষয়ে ইসিবির প্রস্তাবিত পরিকল্পনায় স্বাভাবিক নিয়মে ১৬ ওভার বল করবে প্রতিটি দল। এর মধ্যে একটি ওভার হবে ১০ বলের। ইনিংসের কোনসময় ওই ১০ বলের ওভারটি হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। তবে ২০২০ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ১০০ বলের ম্যাচ চালুর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top