News Flash

  • Home
  • Uncategorized
  • মহাভারতের যুগে ইন্টারনেট মুখ্যমন্ত্রীকে সমর্থন রাজ্যপালের
Image

মহাভারতের যুগে ইন্টারনেট মুখ্যমন্ত্রীকে সমর্থন রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ মহাভারতের যুগেও ইন্টারনেট ব্যবস্থা ছিল বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে রাজ্যপাল তথাগত রায়ও এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে স্পষ্ট ভাষায় সমর্থন করেছেন৷ রাজ্যপাল এই ইস্যুতে বেশ কিছু যুক্তির অবতারনাও করেছেন৷
সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাভারতের যুগেও ইন্টারনেট পরিষেবা ছিল বলে প্রদত্ত বক্তব্যে বলেছিলেন৷ কিন্তু তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বামপন্থী কিছু বুদ্ধিজীবী বেশ বিতর্কের সৃষ্টি করেন৷ বিষয়টিকে বিকৃত করে পেশ করার হয়েছে বলেও ইতিমধ্যে পাল্টা অভিযোগ উঠতে শুরু হয়েছে৷
রাজভবনে আয়োজিত এক বিশষ অনুষ্ঠানে সংবাদমাধ্যম এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবলে তিনি তাঁর বক্তব্যের পুনরাবৃত্তি করেন৷ তিনি স্পষ্টবাবেই বলেন, আগামী দিনে এর সত্যতাও প্রমাণিত হবে৷ যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকত তা হলে কুরুক্ষেত্রে সংগঠিত যুদ্ধের ধারাবিবরণী সম্প্রচার সম্ভব হত না৷ ভগবানম শ্রীকৃষ্ণ অজুর্নকে সামনে রেখে জগতের সবার উদ্দেশ্যে প্রদত্ত শ্রীকৃষ্ণের বক্তব্য ও উপদেশ এভাবে লিপিবদ্ধ ও করা যেত না৷ বিষয়টি যথেষ্ট প্রাসঙ্গিক৷
তিনি বলেন, মানা না মানার ব্যাপার ব্যক্তিগত বিষয়৷ কিন্তু অনেক কিছুই এখন প্রমাণ হচ্ছে৷ কন্যাকুমারী থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রে নিমজ্জিত রামসেতুও এখন স্যাটেলাইটে ধরা পড়ছে৷ ফলে সমালোচকরা সমালোচনা করতেই পারেন৷ আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত৷ দেশকে আমরা মা বলে পূজা করি৷ আর দেশমাতৃকার জন্য গৌরবান্বিত হতে যে কোনও বিষয়ে আমরা চড়া গলায় প্রচারও করবো৷ কে কী সমালোচনা করে তাতে আমাদের কিছু যায় আসে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top