News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতির মৃত্যু মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিরোধীদের
Image

বিচারপতির মৃত্যু মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ দেশের সর্বোচ্চ আদালতের এক বিচারপতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে কংগ্রেসে ও সিপিআইএম নেতৃত্বাধীন বিরোধীদের সরকার বিরোধী কথিত চক্রান্তের বিরুদ্ধে মুখ খুললেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ আদালত জনস্বার্থ বিষয়ক মামলার বিষয়টিকে তিনি বিরোধী দলগুলির দেউলিয়াপনা বলে অভিহিত করেছেন৷
বৃহস্পতিবার রাতে বিজেপির প্রদেশ কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বলেন, কংগ্রেস এবং সিপিআইএম বরাবরই দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে আসছে৷ দেশের সর্বোচ্চ আদালতের এক বিচারপতির মৃত্যুর ঘটনাকে ঘিরে কংগ্রেস প্রথম থেকেই নানা অজুহাতে বিজেপির সর্বভারতীয় অমিত শাহকে জড়িয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করে আসছিল৷ ইউপিএ সরকার থাকাকালীন সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করে অমিত ভাই শাহকে ফাঁসানোর চেষ্টা হয়৷ কিন্তু তা সফল হয়নি৷
তিনি বলেন, এখন কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে নির্বাচন এগিয়ে আসতেই পুরনো এই ঘটনাকে পুনরায় জিইয়ে তুলে অমিত সাহকে বদনাম করার ষড়যন্ত্র করেছে কংগ্রেস৷ কংগ্রেসের সঙ্গ দিয়েছে সিপিআইএমও৷ তারা ১৫০ জন সাংসদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে অভিযোগ জানাতে গিয়েছিলেন৷ এটা নিতান্তই অপমানজনক৷
তিনি বলেন, নির্বাচনী ময়দানে মোকাবিলায় ক্ষমতা হারিয়েছে কংগ্রেস এবং তার জোটসঙ্গীরা৷ কর্ণাটকের নির্বাচন আসন্ন৷ সেখানেও কংগ্রেসের ভরাডুবি প্রায় সুনিশ্চিত৷ কোনওভাবেই জনগণ সেখানের বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতি রানি নন৷ কংগ্রেস বিষয়টি বোঝে গেছে৷ কংগ্রেসের উচিত সাফল্যের খতিয়ান পেশ করা৷ কর্ণাটকের কংগ্রেস পরিচালিত সরকার এতদিনে কী করতে পেরেছে তাঁর জবাব দেওয়া উচিত৷ কিন্তু এ ধরনের সরাসরি লড়াই কংগ্রেসের পক্ষে সহজ হবে না বোঝেই পুরনো ঘটনা তুলে এনে দেশের সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে৷ এমন কি রাষ্ট্রপতির কাছে গিয়েও দেশকে সমগ্র বিশ্বের সামনে বদনাম করার চেষ্টা হয়েছে৷
কিন্ত দেশের সর্বোচ্চ আদলত স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতির মৃতু্যু একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা৷ যে আইনজীবি এ ধরনের মামলা তুলে আদালতের সময় নষ্ট করার চেষ্টা করেছে তাঁকেও দেশবাসী ভালো দৃষ্টিতে দেখবে না৷ কারণ কেন্দ্রের প্রতিষ্ঠিত নরেন্দ্র মোদি সরকার জনগনের ভোটে নির্বাচিত হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তিনি বলেন
মুখ্যমন্ত্রী আরও বলেন, ইতোপূর্বে মামলাটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে৷ এবং তখনও অমিত শাহের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি৷ এমন কি সাক্ষ্য প্রমাণও পাওয়া যায়নি৷ এখন নতুন করে আবার এই ঘটনা তুলে দিয়ে বির্তক চাঙ্গা করার চেষ্টা হয়েছে৷ তবে জনগন এবার উপযুক্ত জবাব দেবে৷ রাহুল গান্ধীর উচিত সেই ১৫০ জন সাংসদ যাঁদেরকে নিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তাদেরকে নিয়ে জনসমক্ষে ক্ষমা চাওয়া৷
বিপ্লব কুমার দেব আরও উল্লেখ করেন, সিপিআইএম এবং কংগ্রেসকে মানুষ বর্জন করেছে৷ কিন্তু তারা জনগনের মন বুঝতে নারাজ৷ তারা ক্রমাগত শুধুই অভিযোগ আর অভিযোগ করে যাচ্ছে৷ বিজেপির কলঙ্কিত করার চেষ্টা করছে৷ এতে তাদের জনভিত আরও দুর্বল হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top