News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোটে বামেদের চেয়ে তৃণমূল এক ধাপ এগিয়ে, দাবি তথাগত রায়ের
Image

পঞ্চায়েত ভোটে বামেদের চেয়ে তৃণমূল এক ধাপ এগিয়ে, দাবি তথাগত রায়ের

কলকাতা, ২০ এপ্রিল (হি. স.): বামেদের পথেই এ রাজ্যের শাসক দল পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিতে প্রাথীদের বাধা দিচ্ছে বলে মন্তব্য করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ শুক্রবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন৷
পঞ্চায়েত ভোট নিয়ে এ দিনের হাইকোর্টের রায় সম্পর্কে প্রতিক্রিয়া চাইলে তথাগতবাবু বলেন, “এ নিয়ে আমি মন্তব্য করব না৷ তবে, মনোনয়ন দিতে গিয়ে প্রার্থীদের হেনস্থা বা প্রহৃত হওয়ার বিষয়টা তো ২০০৩ থেকেই হচ্ছে! সে সময় ইসলামপুরে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল৷ আমরা গিয়েছিলাম হাঙ্গামায় দীর্ণ চোপরায়৷ প্রশাসন দাবি করেছিল, সব কিছু ঠিক আছে! নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ বলে দাবি করেছিল সরকার৷ এখন আগের জিনিসই নকল করা হচ্ছে ৷ বরং এরা এক ধাপ এগিয়েছে৷”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top