News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী
Image

দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবার দিল্লি গিয়েছেন৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চর্চার জন্যই তার এই দিল্লি সফর৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃহস্পতিবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ এদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সন্ধ্যায় মন্ত্রিসভার

বৈঠক সেরে তিনি সচিবালয় থেকেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷
ধারনা করা হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে৷ আলোচনাকালে উঠে আসতে পারে চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ও৷
জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন৷ এই আলোচনায় রাজ্যের জন্য বিশেষ আথির্ক সহায়তাববিষয়টি আলোচনায় স্থান পেতে পারে৷ আপাতত ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী দুদিন দিল্লিতে অবস্থান করবেন তিনি৷ তারপরেই তাঁর রাজ্যে ফিরে আসার কথা৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর তৃতীয় দিল্লি যাত্রা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top