News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিমান হামলায় কাবুলে ৩১ জঙ্গি খতম
Image

ফের বিমান হামলায় কাবুলে ৩১ জঙ্গি খতম

কাবুল, ১৯ এপ্রিল (হি.স.) : ফের বিমান হামলায় ৩১ জন জঙ্গিকে খতম করল অাফগান সেনা৷ জখম হয়েছে আরও ৩৭ জন৷ গত ২৪ ঘন্টায় বিমান ও স্থলপথে হামলা চালিয়ে কাবুলে ৩১ জনকে খতম করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ এই খবরের সত্যতা স্বীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক৷
নানগারহার, লাঘমান, গজনী, নুরিস্তান, উরুগান, হেরাট, ফারইয়াব ও জয়জ্জান প্রদেশগুলিতে টানা ২৪ ঘন্টা ধরে সেনা অভিযান চলে। সেনাসূত্রে খবর, জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়, উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। ৮টি প্রদেশে মোট ১৪বার সেনা অভিযান চলে। আফগান বায়ুসেনার ৯৩টি যুদ্ধবিমান এই অভিযানে কাজে লাগানো হয় বলে খবর। তবে সেনার তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জেনারেল মহম্মদ রাদমানিশ জানিয়েছেন নেজরাব জেলাযতেই ১১জন জঙ্গির মৃত্যু হয়৷ এছাড়াও ২৪টি মাটিতে পোঁতা মাইন নিষ্ক্রিয় করেছে আফগান সেনা৷
এরআগে, ফেব্রুয়ারির প্রথম দিকে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় আফগানিস্তান সেনা। ২৪ ঘন্টায় আফগানিস্তানের ৮টি প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ৭৬ জন জঙ্গিকে নিকেশ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top