News Flash

  • Home
  • Uncategorized
  • লামডিং-শিলচর রেলপথের হারাঙ্গাজাও স্টেশনে অবস্থান পিকেটারদের, বাতিল চারটি ট্রেন
Image

লামডিং-শিলচর রেলপথের হারাঙ্গাজাও স্টেশনে অবস্থান পিকেটারদের, বাতিল চারটি ট্রেন

হাফলং (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : প্রস্তাবিত অনির্দিষ্টকালের লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম আহূত রেল অবরোধ আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। সে অনুসারে শতাধিক পিকেটার হারাঙ্গাজাও স্টেশনে রেললাইনের ওপর বসে অবস্থান করছেন।
এদিকে পাহাড় লাইনে অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ওই রুটে চারটি যাত্ৰীবাহী ট্রেনের যাত্ৰা বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ট্রেনগুলি যথাক্রমে গুয়াহাটি-শিলচর, শিলচর-গুয়ায়হাটি পেসেঞ্জার, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেস, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেস।
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ যখন শুরু হয়েছিল, তখন নিউহাফলং থেকে হারাঙ্গাজাও পর্যন্ত দীর্ঘ এলাকার অনেক গ্রামবাসীর জমি অধিগ্রহণ করেছিল রেল কর্তৃপক্ষ। ব্রডগেজ নির্মাণকাজের জন্য অনেকের কৃষিজমি নষ্ট হয়েছে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গরিমসি করছে রেল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনটি গ্রামবাসীদের জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বহু দিন ধরে।
স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম জানিয়েছেন, লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ করতে গিয়ে নিউহাফলং থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অনেক গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রডগেজ নির্মাণকাজের জন্য অনেকের কৃষিজমি নষ্ট হয়েছে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর থেকে ছাত্র সংগঠনটি গ্রামবাসীদের জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে পনেরো বারের মতো বৈঠক হয়েছে। কিন্তু প্রত্যেকবারই রেল কর্তৃপক্ষ তা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পরও আজ পর্যন্ত এ সব ক্ষতিগ্রস্ত জমি মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ ভোর পাঁচটা থেকে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ গড়ার ডাক দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top