News Flash

  • Home
  • Uncategorized
  • ধীরে ধীরে মিটছে নগদের আকাল, উধাও হচ্ছে ‘নো ক্যাশ’ বোর্ড
Image

ধীরে ধীরে মিটছে নগদের আকাল, উধাও হচ্ছে ‘নো ক্যাশ’ বোর্ড

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ধীরে ধীরে মিটছে নগদের আকাল| দেশের বিভিন্ন রাজ্যের এটিএম-এ আর দেখা যাচ্ছে না ‘নো ক্যাশ’ বোর্ড| নগদ ঘাটতি মিটে যাওয়ায় মুখে হাঁসি ফুটেছে দেশবাসীর| বাণিজ্যনগরী মুম্বই সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রায় প্রত্যেকটি এটিএম থেকেই বৃহস্পতিবার টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা| হাতেগোনা কয়েকটি এটিএম-এ টাকা ছিল না, তা অবশ্য বলাই যেতে পারে| এমতাবস্থায় নগদ সঙ্কট প্রসঙ্গে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা জানিয়েছেন, ‘দেশের ৮০ শতাংশ এটিএম গুলিতে নগদ রয়েছে, এমনটাই আমার বিশ্বাস| কিছু মানুষের অভ্যাস হল বিভ্রান্ত করা, তাঁদের প্রতি আমার অনুরোধ এমনটা করবেন না|’
বাণিজ্যনগরী মুম্বইয়ে এদিন প্রায় প্রত্যেকটি এটিএম থেকেই টাকা তুলতে পেরেছেন গ্রাহকরা| এক ব্যক্তি জানিয়েছেন, ‘এটিএম-এ নগদ রয়েছে| তাই লেনদেনে কোনও সমস্যা হচ্ছে না| সমস্ত এটিএম ঠিকঠাক কাজ করছে|’ মুম্বইবাসী খুশি হলেও, বিহারের রাজধানী পাটনায় এদিনও নগদের আকাল দেখা দিয়েছে| পাটনার বহু মানুষ জানিয়েছেন, ‘এটিএম-এ বৃহস্পতিবারও টাকা নেই| নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে খুবই সমস্যা হচ্ছে| নগদের জন্য বহু এটিএম ঘুরতে হচ্ছে| তারপর টাকা পাওয়া যাচ্ছে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top