News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানের জেতার দাবি করলেন ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানের জেতার দাবি করলেন ইয়েদুরাপ্পা

শিকারপুরী, ১৯ এপ্রিল (হি.স.) : কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জিতবেন বলে দাবি করলেন বিজেপির বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার শিমোগার শিকারপুর বিধানসভা কেন্দ্রে নিজের মনোনয়ন পেশ করার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘৩০,০০০ থেকে ৪০,০০০ ভোটের ব্যবধানে আমি জিততে চলেছি। প্রত্যেকেই আমাদের সম্প্রদায়কে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে।’
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা ইয়েদুরাপ্পার হাত ধরেই ফের ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।
অন্যদিকে, দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক, কবি তথা সমাজ সংস্কারক বাসভেসবারাকে শ্রদ্ধা জানানোর প্রসঙ্গে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যে তরজা শুরু হয়েছে সেই প্রসঙ্গে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লন্ডনে বাসভেসবারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লিঙ্গায়ত নিয়ে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া গিয়েছে।
অন্যদিকে, এদিন ইয়েদুরাপ্পার সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। তিনি জানিয়েছেন যে উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিজেপিকে ভোট দেওয়া উচিত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top