News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের উন্নয়নে ব্যর্থ সিদ্দারামাইয়া, সমৃদ্ধির জন্য বিজেপিকে ভোট দেওয়া উচিত : মুখ্যমন্ত্রী রমন সিং
Image

কর্ণাটকের উন্নয়নে ব্যর্থ সিদ্দারামাইয়া, সমৃদ্ধির জন্য বিজেপিকে ভোট দেওয়া উচিত : মুখ্যমন্ত্রী রমন সিং

বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.) : কর্ণাটকের সমৃদ্ধির জন্য রাজ্যবাসীর কাছে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রমন সিং। বৃহস্পতিবার কর্ণাটক সফররত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা স্পষ্ট ভাষায় সিদ্দারামাইয়া সরকারের নিন্দায় মুখোর হয়ে বলেন, ‘বিগত পাঁচ বছরে রাজ্যের কৃষক, মহিলা এবং অনগ্রসর শ্রেণীর স্বার্থ রক্ষা করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সিদ্দারামাইয়ার সরকার। কেন্দ্রীয় প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে। মহিলারাও সুরক্ষিত নয়।’
রাজ্যে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ টেনে কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে রমন সিং বলেন, ‘রাজ্যে ২৫ জন বিজেপি-আরএসএস সমর্থকদের খুন করা হয়েছে। কংগ্রেসের শাসনে রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়।’ কৃষকদের আত্মহত্যা প্রসঙ্গে সিদ্দারামাইয়ার বয়ানের উদ্ধৃতি তুলে ধরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, সিদ্দারামাইয়া নিজে স্বীকার করেছেন বিগত পাঁচ বছরে ৩০০০ কৃষক আত্মহত্যা করেছে। এত বৃহদ পরিমাণের আত্মহত্যার ঘটনা দেশের অন্য কোথায় হয়নি।কর্ণাটকের মানুষের কাছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের নীতি এবং প্রকল্প থেকে ফায়দা তুলতে চাইলে অবশ্যই বিজেপিকে ভোট দেওয়া উচিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top