News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে পারেন সুজন-অশোক, বাদ পড়তে পারেন গৌতম-শ্যামল-মদন
Image

এবার সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে পারেন সুজন-অশোক, বাদ পড়তে পারেন গৌতম-শ্যামল-মদন

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : বয়স এবং অসুস্থতাজনিত কারণেই সিপিএমের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন নেতা। হায়দরাবাদে দলের পার্টি কংগ্রেসে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে আরও চারটি নাম নতুন সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হতে পারে। রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, তেমনই রয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও। সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে সদস্যের সংখ্যা ছিল ১৮। হায়দরাবাদে ২২তম পার্টি কংগ্রেস শুরু হওয়া থেকে জানা গিয়েছে, এবার পার্টি কংগ্রেসের পরে কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে আর এত জন থাকবেন না। শ্যামল চক্রবর্তী, মদন ঘোষের বাদ পড়া প্রায় নিশ্চিত। গৌতম দেবও আর কেন্দ্রীয় কমিটিতে থাকবেন না বলে সিপিএম সূত্রেই শোনা যাচ্ছিল। এ ছাড়া দীপক দাশগুপ্ত, নৃপেন চৌধুরীও বাদ যেতে পারেন বলে খবর।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে অপেক্ষাকৃত নবীন মুখ আনতে চাইছে সিপিএম নেতৃত্ব। সেই নীতির কথা মাথায় রেখেই দলের অন্দরে ভেসে উঠেছে কয়েকটি নাম। প্রথম নাম অবশ্যই বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। দ্বিতীয় নাম শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী অশোক ভট্টাচার্য। তৃতীয় নাম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অমিয় পাত্র। দলের ২২তম পার্টি কংগ্রেসে তুমুল বিতর্ক চলছে রাজনৈতিক দলিল নিয়ে। কেন্দ্রীয় কমিটিতে কারা ঢুকছেন, এখনও চূড়ান্ত নয়। তবে কমিটির আকার গতবারের চেয়ে ছোট হবে বলে সিপিএম সূত্রের খবর।
সুজন এবং অশোক এখন এ রাজ্যের পরিষদীয় রাজনীতিতে সিপিএমের সবচেয়ে উজ্জ্বল মুখ। আর অমিয় পাত্রর নাম উঠে আসছে কৃষক ফ্রন্ট থেকে। কৃষক সভার কোটায় এত দিন নৃপেন চৌধুরি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এ বার তিনি বাদ পড়তে পারেন বলে জানা গিয়েছে। ফলে ওই কোটায় কেন্দ্রীয় কমিটিতে যাওয়ার জন্য সবচেয়ে এগিয়ে অাছেন অমিয় পাত্র। এছাড়া সিপিএম কেন্দ্রীয় কমিটির পরবর্তী সদস্য হিসেবে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষের নাম উঠে এসেছে। তবে জানা গিয়েছে অাগামী ২১ এপ্রিল কেন্দ্রীয় কমিটির চেহারা স্পষ্ট হয়ে যাবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top